ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

জার্মান বিমানবন্দরে ড্রোন হামলা চেষ্টার পেছনে রাশিয়া, দাবি বার্লিনের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৫৮:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০০: ৫৬ (02-09-2026, 00:56)

জার্মানির লিপজিগ/হালে আঞ্চলিক বিমানবন্দরে বিস্ফোরকবোঝাই ড্রোন দিয়ে হামলার চেষ্টার ঘটনায় সরাসরি রাশিয়াকে দায়ী করেছে জার্মান সরকার। এই ঘটনাকে ইউরোপজুড়ে রাশিয়ার চলমান ‘হাইব্রিড অপারেশনের’ অংশ হিসেবে দেখছে বার্লিন।

গত ৪ আগস্ট সন্ধ্যায় পূর্ব জার্মানির লিপজিগ/হালে বিমানবন্দরে একটি ইউক্রেনীয় বিমানের কাছাকাছি বিস্ফোরকবাহী একটি ড্রোন শনাক্ত করা হয়। পরবর্তীতে ড্রোনটিতে বিস্ফোরক থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তা সফলভাবে নিষ্ক্রিয় করা হয়। এই ঘটনার পর তদন্ত শুরু করে জার্মানির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ডট এবং পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াডেফুল যৌথভাবে এই অভিযোগ তোলেন। স্বরাষ্ট্রমন্ত্রী ডোব্রিন্ডট জানান, policei তদন্ত, অপরাধের ধরন ও গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে এই হামলার চেষ্টার জন্য রাশিয়াকে দায়ী করার মতো যথেষ্ট প্রমাণ রয়েছে। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং ইউরোপজুড়ে রাশিয়ার বৃহত্তর নাশকতামূলক তৎপরতার অংশ। ইউক্রেনকে সহায়তাকারী বেশ কয়েকটি ইউরোপীয় দেশও সম্প্রতি তাদের দেশে রুশ নাশকতার চেষ্টার অভিযোগ এনেছে।

এই ঘটনার প্রতিবাদে জার্মানি বেশ কিছু কূটনৈতিক পদক্ষেপের ঘোষণা দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ওয়াডেফুল জানিয়েছেন, এ বিষয়ে রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। এছাড়া জার্মানির বন শহরে অবস্থিত রুশ কনস্যুলেট জেনারেল এবং বার্লিনের ‘রাশিয়ান হাউস’ সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মাধ্যমে রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা, রুশ নাগরিকদের ভ্রমণে বিধিনিষেধ এবং রাশিয়ার তথাকথিত ‘শ্যাডো ফ্লিট’-এর ওপর চাপ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

বার্লিনের এই কঠোর পদক্ষেপের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানিয়েছেন, জার্মানির এই ‘রুশবিরোধী পদক্ষেপের’ উপযুক্ত জবাব দেবে রাশিয়া। অন্যদিকে, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন জার্মানির পাশে দাঁড়িয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানান, ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এবং তারা নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষায় অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

জার্মান বিমানবন্দরে ড্রোন হামলা চেষ্টার পেছনে রাশিয়া, দাবি বার্লিনের

আপডেট সময় : ১২:৫৮:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬