ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে হোটেল বারে সংঘর্ষে ভাঙা গ্লাসের আঘাতে যুবক নিহত পুলিশের বিশেষ অভিযানে ৫৩ হাজারের বেশি গ্রেপ্তার দেশের ৬৪ জেলায় আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকিতে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ আইন প্রণয়নে বাধা দিতেই বিরোধী দলের পরিকল্পিত ওয়াকআউট: স্বরাষ্ট্রমন্ত্রী মেডিকেল শিক্ষার্থী ফাতেমার স্বপ্ন পূরণে পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী শাহবাগই ওনাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়েছে: আবদুল্লাহ তাহের রাজবাড়ী ডিগ্রি কলেজে এসএসসি ২০২৬ উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা রাশিয়ার গ্যাস কমপ্লেক্সে বিস্ফোরণ: নিহত ১ বাংলাদেশি কানাডায় বাংলাদেশি সিনেমায় জুটি বাঁধছেন জায়েদ খান ও অধরা ২৯ সেপ্টেম্বর থেকে ৫ হাজার মিয়ানমার নাগরিককে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চায় তুরস্ক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজায় মানবিক সাহায্য পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে রওনা হওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র কর্মীদের ওপর আন্তর্জাতিক জলসীমায় হামলার ঘটনায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে তুরস্ক। নেতানিয়াহু এবং ইসরাইলি কর্মকর্তা আফেক মোসকোভিচের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য আবেদন করেছে দেশটি। তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক এই তথ্য নিশ্চিত করেছেন।

বিচারমন্ত্রী আকিন গুরলেক জানান, গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টাকারী বেসামরিক কর্মীদের ওপর সশস্ত্র হামলা ও তাদের আটকে রাখার ঘটনায় ইস্তাম্বুলের ১১তম হেভি ক্রিমিনাল কোর্টে বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে। ২০২৬/১০৮ নম্বর এই মামলায় মোট ৩৫ জনকে আসামি করা হয়েছে, যার মধ্যে ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও কর্মকর্তা মোসকোভিচও রয়েছেন।

আসামিদের বিরুদ্ধে আন্তর্জাতিক জলসীমায় বেসামরিক নাগরিকদের ওপর সশস্ত্র অভিযান পরিচালনা এবং তাদের বন্দি করার অভিযোগ আনা হয়েছে। মামলার এজাহারে মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা, গুরুতরভাবে স্বাধীনতা হরণ, ইচ্ছাকৃতভাবে আঘাত করা, নির্যাতন, সম্পত্তির ক্ষতিসাধন, গুরুতর ধরনের ডাকাতি এবং পরিবহনযান ছিনতাইয়ের মতো একাধিক গুরুতর অভিযোগ অন্তর্ভুক্ত রয়েছে।

তুরস্কের বিচারমন্ত্রী স্পষ্ট করে বলেন, গাজায় ইসরাইলি সরকারের বিভিন্ন বিতর্কিত ও নৃশংস নীতির কারণে নেতানিয়াহু প্রশাসন সব ধরনের জবাবদিহিতার ঊর্ধ্বে থাকবে—এমন ধারণা তুরস্ক কোনোভাবেই মেনে নেয় না। এই অবস্থান থেকেই তাদের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাচ্ছে আঙ্কারা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ চায় তুরস্ক

আপডেট সময় : ১১:৫৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬