ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৭০ লাখ টাকায় নির্মিত অতিথিশালা, ১৪ বছরেও পর্যটকশূন্য হালান্ড ও চেরকির জোড়া গোল, ক্রিস্টাল প্যালেসকে ৪-১ ব্যবধানে ওড়াল ম্যানসিটি অপ্রাপ্তবয়স্কদের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রামে মেটার নতুন নিয়ম জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান মৌলভীবাজারের সবুজে সোনালি চন্দ্রপ্রভার হলুদ উৎসব সরকারি কলেজে শিক্ষক সংকট ও শিক্ষার মানোন্নয়নের চ্যালেঞ্জ উদ্বোধনের পরই অচল অন্তর্বর্তী সরকারের নাগরিক সেবাকেন্দ্র, ৪টিতেই তালা স্বাস্থ্য খাতের আমূল সংস্কারে স্বাস্থ্য কমিশন গঠনের প্রস্তাব ১১ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত ক্লাব ছাড়তে মরিয়া আলভারেজ ও এনজো, নতুন গন্তব্যের খোঁজে দুই বন্ধু

গাজায় ফিলিস্তিনি হত্যার আহ্বান: বেন-গভিরের নিন্দায় জার্মান চ্যান্সেলর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজায় প্রতিদিন ৩০ থেকে ৪০ জন ফিলিস্তিনিকে হত্যা করার উসকানিমূলক আহ্বানের তীব্র নিন্দা জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ। ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের এমন বক্তব্যকে সম্পূর্ণ অমানবিক ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে অভিহিত করেছেন তিনি।

গত বুধবার (১৯ আগস্ট) জার্মানির রাজধানী বার্লিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের উপমুখপাত্র সেবাস্তিয়ান হিলে চ্যান্সেলরের এই অবস্থান গণমাধ্যমের সামনে তুলে ধরেন। হিলে জানান, বেন-গভিরের এই অমানবিক আহ্বানের কঠোর নিন্দা জানিয়েছেন চ্যান্সেলর মের্জ। এই ধরনের বক্তব্য আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে এবং কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে চরমপন্থী ইসরাইলি মন্ত্রী ইতামার বেন-গভির গাজায় সামরিক অভিযান আরও জোরদার করার পক্ষে মত দেন। সেখানে তিনি প্রতি রাতে ৩০ থেকে ৪০ জন ফিলিস্তিনিকে হত্যার কথা বলেন এবং একই সঙ্গে গাজায় ইসরাইলি বসতি পুনরায় স্থাপনের দাবি জানান। তার এই বিতর্কিত মন্তব্য প্রকাশ্যে আসার পর জার্মানি ও ফ্রান্সসহ সমগ্র ইউরোপজুড়ে তীব্র সমালোচনার ঝড় ওঠে।

সংবাদ সম্মেলনে সেবাস্তিয়ান হিলে আরও মনে করিয়ে দেন যে, গত জুন মাসে অনুষ্ঠিত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ সম্মেলনে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেখানে মানবিক মর্যাদা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারীদের পক্ষে অবস্থান নেওয়া উগ্রপন্থী রাজনীতিকদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিতে একমত হয়েছিলেন ইইউ নেতারা।

সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় আগামী কয়েক দিনের মধ্যে ইইউর পররাষ্ট্রমন্ত্রীরা অনানুষ্ঠানিক ‘জিমনিখ’ বৈঠকে বসতে যাচ্ছেন। এই বৈঠকে বেন-গভিরের মন্তব্যের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ কায়া কালাস এই বিষয়ে সম্ভাব্য পদক্ষেপের প্রস্তাব উত্থাপন করবেন বলে জানা গেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

গাজায় ফিলিস্তিনি হত্যার আহ্বান: বেন-গভিরের নিন্দায় জার্মান চ্যান্সেলর

আপডেট সময় : ০৫:৩৭:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬