ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা সভায় পুলিশের ভূমিকা নিয়ে মুক্তিযোদ্ধা ও নেতাদের ক্ষোভ ধীরগতির বোলিংয়ে জরিমানার কবলে বাংলাদেশ ক্রিকেট দল পাটগ্রামের উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সংসদ সদস্য রাজীব প্রধান স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ইশরাকের পদত্যাগের নির্দেশ: ‘নাই’ শব্দের সূত্র ধরে যেভাবে নিশ্চিত হয় খবরটি ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতিতে বিশ্বাসী সরকার: আমানউল্লাহ আমান অর্থপাচার মামলায় গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার পিএসজির বিপক্ষে বার্সার স্কোয়াডে ১৮ বছরের বিস্ময় বালক ক্যাম্পোস ভোলায় প্রাথমিক শিক্ষক সম্মেলন ও গুণী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত টাইগার শ্রফের ওপর হামলার জেরে সালমান খানের নিরাপত্তা বাড়াল পুলিশ

কানাডার পণ্যে ৫০ শতাংশ বাড়তি শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৪০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬ ১২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কানাডার বিভিন্ন পণ্যের ওপর প্রস্তাবিত ৫০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত শেষ মুহূর্তে স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যে একটি বড় ধরনের বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ার কাছাকাছি পৌঁছানোয় এই শুল্ক আরোপ আপাতত তিন দিনের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এই সিদ্ধান্তের কথা জানান। তিনি উল্লেখ করেন, ওয়াশিংটন ও অটোয়া একটি সমঝোতার দ্বারপ্রান্তে রয়েছে এবং প্রয়োজনীয় নথিপত্র চূড়ান্ত হলেই চুক্তিটি সম্পন্ন হবে। এই সমঝোতার পথ সুগম করতেই বুধবার (১৯ আগস্ট) সকাল থেকে কার্যকর হতে যাওয়া শুল্ক সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। একই সঙ্গে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে বন্ধ হয়ে যাওয়া ‘কিস্টোন এক্সএল পাইপলাইন’ প্রকল্পটি পুনরায় চালুর ইঙ্গিত দিয়েছেন তিনি।

এদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, একটি বড় ধরনের বাণিজ্য চুক্তির ক্ষেত্রে উভয় পক্ষই বেশ ভালো অগ্রগতি অর্জন করেছে। তবে এখনও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের সমাধান হওয়া বাকি রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এর আগে, কানাডার মদ, গাড়ি ও দুগ্ধজাত পণ্যে বৈষম্যের অভিযোগ তুলে দেশটির ওয়াইন, সিমেন্ট ও হকি স্টিকের মতো বেশ কিছু পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের নির্দেশ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এই অতিরিক্ত শুল্ক কার্যকর হলে কানাডার প্রায় ২০ বিলিয়ন ডলারের রপ্তানি খাত বড় ধরনের ক্ষতির মুখে পড়ত। এই পরিস্থিতি এড়াতে কানাডার একটি প্রতিনিধিদল ওয়াশিংটনে গিয়ে দফায় দফায় আলোচনা চালায় এবং মার্কিন পণ্যের ওপর কিছু ছাড় দেওয়ার আশ্বাস দেয়। এর ফলেই আপাতত দুই দেশের মধ্যে বড় ধরনের বাণিজ্য সংঘাত এড়ানো সম্ভব হলো।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

কানাডার পণ্যে ৫০ শতাংশ বাড়তি শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

আপডেট সময় : ০৬:৪০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬