ঢাকা ০৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ার স্বাস্থ্য পোর্টালে এআই এজেন্টের অননুমোদিত প্রবেশ, তীব্র উদ্বেগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ নতুন রোগী এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর বিকাশ, রবিসহ ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক শাহ আলীতে পলিথিন ব্যাগ থেকে নবজাতক উদ্ধার, ৯৯৯-এ ফোন সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা নিহত, বাবা আহত সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত গোবিপ্রবির ৫ শিক্ষার্থী মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্সের সতর্কতা জারি

যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ড আবেদনে নতুন কঠোর নীতিমালা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৪০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্র ভিসা এবং গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদনের ক্ষেত্রে নতুন ও কঠোর নীতিমালা ঘোষণা করেছে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের ৬ আগস্ট প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা বিভাগ (ইউএসসিআইএস) ৫ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।

নতুন এই নীতি অনুযায়ী, আবেদনকারীদের এখন থেকে আবেদন জমা দেওয়ার মুহূর্তেই সংশ্লিষ্ট অভিবাসন সুবিধার জন্য তাদের যোগ্যতা প্রমাণ করতে হবে। যদি কোনো আবেদনকারী প্রয়োজনীয় প্রাথমিক নথি বা যোগ্যতার প্রমাণ দাখিল করতে ব্যর্থ হন, তবে মার্কিন কর্তৃপক্ষ অতিরিক্ত তথ্য চেয়ে কোনো 'রিকোয়েস্ট ফর এভিডেন্স' (আরএফই) বা 'নোটিশ অব ইন্টেন্ট টু ডিনাই' (এনওআইডি) জারি না করেই সরাসরি আবেদন বাতিল করতে পারবে।

ইউএসসিআইএস জানিয়েছে, অভিবাসন সুবিধার প্রতিটি ফরম এবং নির্দেশিকায় প্রয়োজনীয় নথিপত্রের তালিকা স্পষ্টভাবে দেওয়া আছে। তাই আবেদনকারীদের শুরুতেই পূর্ণাঙ্গ ও সঠিক তথ্যসহ আবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সংস্থাটির মতে, এই নতুন নীতিটি অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ বা ডিএইচএসের দীর্ঘদিনের নিয়ন্ত্রক ক্ষমতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি অভিবাসন ব্যবস্থার অখণ্ডতা আরও জোরদার করবে এবং ভিত্তিহীন আবেদন জমা দেওয়ার প্রবণতা কমিয়ে আনবে।

এই পদক্ষেপটি বাইডেন প্রশাসনের সময় চালু থাকা পূর্ববর্তী একটি নীতির পরিবর্তন ঘটিয়েছে। আগে কোনো আবেদন অসম্পূর্ণ বা প্রমাণের ঘাটতি থাকলে, তা বাতিলের আগে কর্মকর্তাদের আরএফই পাঠানোর জন্য উৎসাহিত করা হতো। নতুন এই নীতিমালা ৫ আগস্ট জারির পর থেকেই তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। এছাড়া, বিদ্যমান কোনো বিধি বা ইউএসসিআইএসের নীতিতে ভিন্ন কিছু উল্লেখ না থাকলে, ২০২৬ সালের ৫ আগস্ট বা তার পরে দাখিল করা কিংবা ওই সময় পর্যন্ত বিচারাধীন থাকা সকল অভিবাসন-সুবিধার আবেদনের ক্ষেত্রে এই নতুন নিয়ম প্রযোজ্য হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের ভিসা ও গ্রিন কার্ড আবেদনে নতুন কঠোর নীতিমালা

আপডেট সময় : ০৫:৪০:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬