ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস: বাল্যবিয়ে রোধে বিশেষ গুরুত্ব ২৫ কোটির বাজেটে ৩৩০ কোটি আয় করে রেকর্ড গড়ল ‘বেথলেহেম কুদুম্বা ইউনিট’ ওমান উপসাগরে বাণিজ্যিক জাহাজ অচল করার দাবি যুক্তরাষ্ট্রের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে নিজের বাল্যবিবাহ রুখে দিল তানিয়া উৎপাদন খরচ ও দরপতনের চাপে ঈশ্বরদীতে শিম চাষ ৩৬ শতাংশ কমেছে ওষুধের দাম সাধারণের নাগালে রাখতে উৎপাদন ব্যয় কমানোর তাগিদ ইউজিসি চেয়ারম্যানের শিক্ষার মানোন্নয়নে ওবিই কারিকুলামের সঠিক বাস্তবায়ন জরুরি: বাউবি উপাচার্য পুরস্কার উৎসর্গ করে রাফীকে মঞ্চে ডাকলেন তমা মির্জা জুয়া খেলার ভিডিও ভাইরাল, সমালোচনায় বুড়িচং বিএনপি নেতা লা লিগায় গেতাফেকে ৩-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানাল দূতাবাস

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৫০:৩৭ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ২৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যপ্রাচ্যে ইরানি হামলার আশঙ্কা এবং চলমান অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে জর্ডানের আম্মানে অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (০১ আগস্ট) আল-জাজিরা এ সংবাদ প্রকাশ করেছে। এক নিরাপত্তা সতর্কবার্তায় দূতাবাস জানিয়েছে, বর্তমানে এই অঞ্চলের সামগ্রিক পরিস্থিতি অত্যন্ত পরিবর্তনশীল এবং ইরান সরকারের আচরণ যেকোনো সময় অপ্রত্যাশিত মোড় নিতে পারে।

নিরাপত্তা সতর্কবার্তায় মার্কিন নাগরিকদের এই অঞ্চলে বাড়তি নজরদারি ও সতর্কতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে, উদ্ভূত পরিস্থিতিতে সম্ভাব্য ফ্লাইট বাতিল এবং সাময়িকভাবে আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতির জন্য তাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, ইরান সরকারের নীতি অত্যন্ত অপ্রত্যাশিত, যা সম্প্রতি কোনো ধরনের উসকানি বা পূর্ব সতর্কবার্তা ছাড়াই বিভিন্ন এলাকায় তাদের আকস্মিক হামলার সিদ্ধান্ত থেকেই স্পষ্ট। এছাড়া ইরান তাদের হামলার পরিধি এমন সব নতুন এলাকাতেও বাড়িয়েছে যেখানে আগে কখনো লক্ষ্যবস্তু করা হয়নি, যেমন মিশর।

মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তিতে আরও যোগ করা হয়েছে, আমেরিকানদের সবসময় সতর্ক থাকতে হবে। অতীতে কোনো দেশে মার্কিন স্বার্থ বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা হয়নি বলেই যে ভবিষ্যতে সেখানে তারা নিরাপদ থাকবে, এমনটি ভাবার কোনো অবকাশ নেই।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানাল দূতাবাস

আপডেট সময় : ০৫:৫০:৩৭ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬