ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর বিকাশ, রবিসহ ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক শাহ আলীতে পলিথিন ব্যাগ থেকে নবজাতক উদ্ধার, ৯৯৯-এ ফোন সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা নিহত, বাবা আহত সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত গোবিপ্রবির ৫ শিক্ষার্থী মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্সের সতর্কতা জারি আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা ইসলামের চিরন্তন শিক্ষা এমপি গাজী নজরুল আবারও রিমান্ডে, এবার ৪ দিনের

ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেবেন না ট্রাম্প

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:১৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬ ২২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইউক্রেনের ভেতরে যুক্তরাষ্ট্রের উন্নত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা উৎপাদনের অনুমতি দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অত্যন্ত সংবেদনশীল সামরিক প্রযুক্তি অন্য দেশের হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেছেন।

চলতি বছরের জুলাইয়ের শুরুতে তুরস্কে আয়োজিত এক বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও এর সংশ্লিষ্ট প্রযুক্তি ইউক্রেনে উৎপাদনের জন্য যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছিলেন। ট্রাম্প সে সময় নীতিগতভাবে ইতিবাচক ইঙ্গিত দিলেও, গত সপ্তাহে হোয়াইট হাউসে অনুষ্ঠিত পরবর্তী বৈঠকে তিনি তার অবস্থান থেকে সরে আসেন।

বৃহস্পতিবার মেরিল্যান্ডে অবস্থিত মার্কিন প্রেসিডেন্টের সরকারি অবকাশযাপন কেন্দ্র ক্যাম্প ডেভিডে মন্ত্রিসভার সঙ্গে আয়োজিত এক বৈঠকে ট্রাম্প তার এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করেন। তিনি বলেন, প্রেসিডেন্ট জেলেনস্কি প্যাট্রিয়ট এবং টমাহক ক্ষেপণাস্ত্র পেতে আগ্রহী, যার একটি রক্ষণাত্মক এবং অন্যটি আক্রমণাত্মক। ট্রাম্প বলেন, এ ধরনের প্রযুক্তি হস্তান্তর করা একটি অত্যন্ত কঠিন কাজ। তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক রাজনীতিতে এমন অনেক মানুষ রয়েছেন, যাদের হাতে উন্নত প্রযুক্তি তুলে দিলে তারা একসময় উল্টো আপনার বিরুদ্ধেই চলে যেতে পারে।

বর্তমানে রাশিয়া ইউক্রেনে দূর, মাঝারি ও স্বল্প পাল্লার ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা বাড়িয়ে দিয়েছে। রাশিয়ার এসব ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যবস্তুতে আঘাত করার আগেই ধ্বংস করতে প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করে। ইউক্রেন বর্তমানে প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম ব্যবহার করলেও, হামলাকারী ক্ষেপণাস্ত্র ধ্বংসের জন্য প্রয়োজনীয় পিএসি-৩ বিশেষ ক্ষেপণাস্ত্রের সংকট দেখা দেয় প্রায়ই। এই ঘাটতি পূরণের লক্ষ্যেই ইউক্রেন দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের কাছে নিজস্ব ভূখণ্ডে প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম ও পিএসি-৩ ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি চেয়ে আসছিল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেবেন না ট্রাম্প

আপডেট সময় : ০৪:১৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬