ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে বাল্যবিয়ে থেকে বাঁচলেন ষষ্ঠ শ্রেণির ছাত্রী, পাশে ইউএনও ‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ মন্তব্য করা ওসি রাকিবুল গ্রেপ্তার অস্ট্রেলিয়ার স্বাস্থ্য পোর্টালে এআই এজেন্টের অননুমোদিত প্রবেশ, তীব্র উদ্বেগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ নতুন রোগী এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর বিকাশ, রবিসহ ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক শাহ আলীতে পলিথিন ব্যাগ থেকে নবজাতক উদ্ধার, ৯৯৯-এ ফোন সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা নিহত, বাবা আহত

বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে সরকারের আশ্বাসে শান্ত সিজেপি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:১৩:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশি হয়রানি ও মামলা প্রত্যাহারের দাবি নিয়ে চলমান উত্তেজনার মধ্যে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে গভীর রাতে আলোচনায় বসে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সোমবার (২৭ জুলাই) মধ্যরাতের এই বৈঠকের পর আপাতত পরিস্থিতি শান্ত হয়েছে বলে জানিয়েছে দলটি। সোমবার রাত ১টার দিকে সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাস জানান, সরকার আবারও প্রতিশ্রুতি দিয়েছে যে, বিক্ষোভকারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, আটক ব্যক্তিদের মুক্তি এবং কেন্দ্রীয় সরকার ও বিজেপি/এনডিএ-শাসিত অন্যান্য রাজ্যে একই ধরনের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারি করা হবে।

বৈঠকের বিস্তারিত তুলে ধরে সৌরভ দাস জানান, কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা বিহার ও আসাম সরকারের জারি করা প্রজ্ঞাপনের কপি তাদের কাছে তুলে দিয়েছেন। এসব প্রজ্ঞাপনে বিক্ষোভকারীদের আইনি সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে। সরকার পুনর্ব্যক্ত করেছে যে, কেন্দ্রীয় সরকার এবং বিজেপি বা এনডিএ-শাসিত অন্যান্য রাজ্য থেকেও একই ধরনের নিশ্চয়তামূলক প্রজ্ঞাপন জারি করা হবে। সিজেপি আশা করছে, মঙ্গলবারের মধ্যেই সব রাজ্যে তাদের উদ্বেগের বিষয়গুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে সিজেপি অভিযোগ করেছিল যে, আন্দোলন প্রত্যাহারের বিষয়ে সরকারের সঙ্গে হওয়া সমঝোতা ভঙ্গ করা হচ্ছে। দলের মুখপাত্র আশুতোষ রাঙ্কা দাবি করেছিলেন, বিহার ও পশ্চিমবঙ্গে শত শত শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে এবং দিল্লি ও অন্যান্য রাজ্যে বিক্ষোভকারীদের ওপর নজরদারি চালানো হচ্ছে। সমঝোতা বাস্তবায়ন না হলে নতুন করে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছিল দলটি।

তবে মধ্যরাতের বৈঠকের পর সিজেপি আশাবাদী যে, সরকার তাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবে। সৌরভ দাস ভিডিওবার্তায় বলেন, বিক্ষোভকারীদের সুরক্ষার বিষয়ে সরকার তাদের আশ্বস্ত করেছে এবং এই প্রক্রিয়ার বাস্তবায়ন নিশ্চিত করতে সিজেপি তাদের কাজ চালিয়ে যাবে। তিনি জোর দিয়ে বলেন, কোনো বিক্ষোভকারীকেই একা ফেলে রাখা হবে না এবং তারা সবাই একসঙ্গে আছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

নিউজটি শেয়ার করুন

বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে সরকারের আশ্বাসে শান্ত সিজেপি

আপডেট সময় : ১১:১৩:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬