Header Premium (728×90)

মধ্যপ্রাচ্যের তিন দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের নতুন হামলা

মধ্যপ্রাচ্যের তিনটি দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে নতুন করে হামলা চালিয়েছে ইরান। দেশটির সেনাবাহিনীর দাবি অনুযায়ী, এটি তাদের চলমান প্রতিশোধমূলক হামলার দশম পর্বের অংশ। কুয়েত, বাহরাইন ও জর্ডানের ৩টি ভিন্ন দেশের বিভিন্ন মার্কিন স্থাপনায় এই হামলা চালানো হয়।

ইরানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, কুয়েতের আলি আল সালেম ঘাঁটিতে মার্কিন বাহিনীর রাডার ব্যবস্থা, প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা এবং জ্বালানি ট্যাঙ্ককে লক্ষ্যবস্তু করা হয়েছে। এর আগেও একই ঘাঁটিতে থাকা মার্কিন সেনাদের সমাবেশস্থল এবং একটি আগাম সতর্কীকরণ রাডারে হামলা চালিয়েছিল ইরান।

বাহরাইনের শেখ ইসা ঘাঁটিতেও ড্রোন হামলা চালানোর দাবি করেছে তেহরান। ইরানের ভাষ্যমতে, এই হামলায় মার্কিন বাহিনীর ব্যবহৃত সুপার হক রাডার, প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা এবং ঘাঁটির যোগাযোগ ও রাডার নেটওয়ার্ক নিশানা করা হয়েছে।

এছাড়া জর্ডানের আজরাক বিমান ঘাঁটিতে থাকা মার্কিন স্থাপনাগুলোতেও ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনী। এই অভিযানে মার্কিন সামরিক বাহিনীর যোগাযোগব্যবস্থা, একটি নির্দিষ্ট রাডার সাইট এবং জ্বালানি ডিপোকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

‘মিনেসোটা সোমালিদের দখলে যাচ্ছে’, ট্রাম্পের মন্তব্যে নতুন বিতর্ক

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে সোমালি অভিবাসী এবং ডেমোক্র্যাট দলের মুসলিম সিনেট প্রার্থীকে লক্ষ্য করে আবারও বিতর্কিত…

19 seconds ago

প্রধানমন্ত্রীর পাঠানো ছবি দেখে ময়মনসিংহের বাঁশবাড়ি কলোনিতে পরিবেশমন্ত্রী

ময়মনসিংহের বাঁশবাড়ি কলোনির দেয়ালে দেয়ালে এখন ফুল ও পাতাবাহারের মেলা। প্রধানমন্ত্রীর পাঠানো ছবি দেখে চার…

3 minutes ago

বড়লেখায় মেয়ের শ্বশুরবাড়িতে পারিবারিক বিরোধ মেটাতে গিয়ে বৃদ্ধ খুন

মৌলভীবাজারের বড়লেখায় মেয়ের শ্বশুরবাড়িতে পারিবারিক বিরোধ মীমাংসা করতে গিয়ে আব্দুর রহমান নামের এক বৃদ্ধ নিহত…

9 minutes ago

শাহজালালে এয়ারসাইডে ভিটিএস ঘাটতি: বাড়ছে বড় দুর্ঘটনার ঝুঁকি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সংরক্ষিত এয়ারসাইড এলাকায় চলাচলকারী যানবাহনে ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম (ভিটিএস) চালু না…

11 minutes ago

মানসিক স্বাস্থ্যকে অবহেলা করার সুযোগ নেই: প্রধানমন্ত্রী তারেক রহমান

শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক স্বাস্থ্যকেও সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্ব মানসিক…

14 minutes ago

বাংলাদেশ ফুটবল লিগে গোলবন্যা: বড় জয় পেল কিংস ও ফর্টিস

বাংলাদেশ ফুটবল লিগে গোল উৎসবের দিনে বড় জয় পেয়েছে বসুন্ধরা কিংস ও ফর্টিস এফসি। প্রতিপক্ষকে…

16 minutes ago

This website uses cookies.