Header Premium (728×90)

Categories: জাতীয়

প্রধানমন্ত্রীর পাঠানো ছবি দেখে ময়মনসিংহের বাঁশবাড়ি কলোনিতে পরিবেশমন্ত্রী

ময়মনসিংহের বাঁশবাড়ি কলোনির চার তরুণের উদ্যোগে গড়ে ওঠা দৃষ্টিনন্দন দেয়াল বাগান পরিদর্শনে গেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। আজ শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে নগরের ১৩ নম্বর ওয়ার্ডের এই কলোনি পরিদর্শন করেন তিনি। মূলত প্রধানমন্ত্রী পাঠানো একটি ছবি দেখেই তিনি এই এলাকা পরিদর্শনে উদ্বুদ্ধ হন। পরিদর্শনের সময় স্থানীয় বাসিন্দাদের এই অনন্য পরিবেশবান্ধব উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন মন্ত্রী।

একসময় আবর্জনার দুর্গন্ধ ছড়ানো বাঁশবাড়ি কলোনির ভোল পাল্টে গেছে চার তরুণের হাত ধরে। ২০২৩ সালে ময়মনসিংহ সিটি করপোরেশন কলোনির ভাঙাচোরা সড়ক ও নালা সংস্কার করার পর পরিবেশ বদলে দেওয়ার পরিকল্পনা করেন মুরাদ হাসান কানন, মেহেদী হাসান মুহিত, সাইফুল ইসলাম ও উত্তম সরকার নামের চার যুবক। তাঁরা বাসিন্দাদের সঙ্গে বৈঠক করে দেয়ালে বাগান করার পরিকল্পনা জানান এবং স্থানীয়দের সমর্থন পান। মাত্র তিন মাসে কলোনির প্রায় ৮০০ ফুট সড়কের দুই পাশের দেয়ালে অব্যবহৃত ঝুড়ি, বালতি ও মগকে টব বানিয়ে নানা প্রজাতির ফুল ও পাতাবাহার গাছ লাগানো হয়। কোথাও অর্কিড, কোথাও সুগন্ধি ফুলের গাছ শোভা পাচ্ছে। রাতে হাসনাহেনার সুবাস ছড়ানো এসব গাছের ফাঁকে কাগজে লেখা রয়েছে—‘এ গাছগুলো বিক্রির জন্য নহে’।

পরিদর্শন শেষে পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী তাঁকে এই বাঁশবাড়ি কলোনির একটি ছবি পাঠিয়েছিলেন। ছোট একটি সড়ককে স্থানীয় মানুষ যেভাবে সুন্দর করে তুলেছেন, তা দেখে তিনি অভিভূত। তিনি বলেন, মানুষের বসবাসের জায়গাগুলো পরিষ্কার রাখা এবং গাছ লাগানোর মাধ্যমে পরিবেশ উন্নত করা প্রয়োজন। দেশের অন্যান্য শহরেও এই মডেল চালু করা যায় কি না, তা নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করা হবে। বিভিন্ন এলাকার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের মাধ্যমে এ ধরনের উদ্যোগ ছড়িয়ে দেওয়া সম্ভব হলে তা ভালো ফল বয়ে আনবে।

সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি প্রসঙ্গে পরিবেশমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণের উদ্যোগের অংশ হিসেবে সরকার পাঁচ কোটি গাছ লাগানোর কথা বললেও লক্ষ্যমাত্রা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এ বছর সাড়ে পাঁচ থেকে ছয় কোটি গাছ লাগানোর আশা করা হচ্ছে। বাংলাদেশের মাটি ও আবহাওয়ার উপযোগী ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধক গাছ লাগানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

মন্ত্রীর এই পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ও মোহাম্মদ জাকির হোসেন, সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন এবং বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম। এই উদ্যোগের অন্যতম উদ্যোক্তা মুরাদ হাসান বলেন, "আমাদের ছোট একটি উদ্যোগ এলাকার পরিবেশ বদলে দিয়েছে। আজ মন্ত্রী এসে ঘুরে দেখলেন। এটি আমাদের জন্য আরও অনেক বেশি প্রেরণার।"

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের পরিকল্পনা ঘিরে যুক্তরাষ্ট্রে তীব্র বিতর্ক

যুক্তরাষ্ট্রের সাবেক সেনা কর্মকর্তা নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচারের পরিকল্পনা ঘিরে দেশটিতে তীব্র…

4 minutes ago

মানচিত্রে ‘লিটল ইতালি’ বাদ, নিউইয়র্কের তহবিল বন্ধের হুমকি ট্রাম্পের

নিউইয়র্ক সিটির মানচিত্রে ‘লিটল ইতালি’ এলাকাটি অন্তর্ভুক্ত না করায় শহরটির জন্য বরাদ্দকৃত কয়েক শ কোটি…

13 minutes ago

বিশ্ব অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে রাশিয়ার জ্বালানি: পুতিন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে আলোচনার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, বিশ্ববাজারে রাশিয়ার…

41 minutes ago

নারায়ণগঞ্জে সরকারি প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনে ওয়ালটনের সাথে চুক্তি

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা গ্রোথ সেন্টারে ১৫ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন হাইব্রিড সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের লক্ষ্যে উপজেলা…

51 minutes ago

পারমাণবিক স্থাপনা পরিদর্শন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার খবর অস্বীকার চীনের

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক স্থাপনা পরিদর্শন বিষয়ক আলোচনার খবরকে 'সত্য নয়' বলে জানিয়েছে চীন। বেইজিংয়ে এক…

58 minutes ago

পুতিনের সঙ্গে সফল আলোচনা, যুক্তরাষ্ট্রে ডিজেল পাঠাবে রাশিয়া: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফলপ্রসূ আলোচনার পর রাশিয়া যুক্তরাষ্ট্রে…

1 hour ago

This website uses cookies.