মৌলভীবাজারের বড়লেখায় পারিবারিক বিরোধ মীমাংসা করতে গিয়ে মেয়ের শ্বশুরবাড়িতে আব্দুর রহমান (৬৮) নামের এক বৃদ্ধ নির্মমভাবে খুন হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে উপজেলার গল্লাসাঙ্গন গ্রামের ছাতুরপাড় এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা আরেঙ্গাবাদ গ্রামের মৃত হাজী ইসরাক আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুর রহমানের মেয়ের সঙ্গে বড়লেখার গল্লাসাঙ্গন গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে ও কাতারপ্রবাসী মুন্না আহমদের বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকেই মুন্না আহমদের ভাই ওমর ফারুকের সঙ্গে ওই পরিবারের গাছ বিক্রির টাকা ও জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল।
এই পারিবারিক বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে বৃহস্পতিবার রাতে আব্দুর রহমান মেয়ের শ্বশুরবাড়িতে যান। সেখানে আলোচনার একপর্যায়ে কথা-কাটাকাটি শুরু হলে ওমর ফারুক তাকে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর স্বজনেরা তাকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিহতের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। অভিযুক্ত ওমর ফারুককে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
গুরুগ্রামের বাড়ি থেকে অপহৃত হওয়ার অভিযোগ তোলার পাশাপাশি ছেড়ে দেওয়ার পর তাকে অঘোষিত গৃহবন্দি করে…
পিরোজপুরের মঠবাড়িয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ শুভ সাচকী নামে এক যুবককে…
বিশ্বজুড়ে প্রতি তিন সেকেন্ডে একজন কন্যাশিশু বাল্যবিয়ের শিকার হচ্ছে। চেনা মানুষ ও সম্পর্কের আড়ালে থাকা…
হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পুলিশ তিন স্তরের…
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় বদরুল আলম নামে এক সাবেক ছাত্রদল নেতা নিহত…
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে ১…
This website uses cookies.