Header Premium (728×90)

Categories: সারাদেশ

গোয়াইনঘাটে সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা, আহত ১

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় দুর্বৃত্তদের হামলায় রুস্তুমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল আলম (৩২) নিহত হয়েছেন। একই ঘটনায় সাদেক মিয়া নামে অপর এক ব্যক্তি মারাত্মকভাবে আহত হন। রবিবার (১১ অক্টোবর) ভোররাতে উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের গুরাগ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত বদরুল আলম রুস্তুমপুর ইউনিয়নের হাদারপার গ্রামের বাসিন্দা মৃত মাওলানা তজম্মুল আলীর ছেলে। রাজনীতির পাশাপাশি তিনি এলাকায় বালু ব্যবসা ও গরুর খামার পরিচালনার কাজে যুক্ত ছিলেন। হামলায় গুরুতর আহত সাদেক মিয়া লামা হাদারপার গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজের সময় আচমকা সাদেক মিয়ার চিৎকার শুনে স্থানীয় বাসিন্দা সোনা মিয়া ঘটনাস্থলে এগিয়ে যান। সেখানে তিনি শাহিন ও তুহিন নামের দুজনকে ধারালো ছুলফি দিয়ে বদরুলকে এলোপাতাড়ি কোপাতে দেখেন। পরে খবর পেয়ে স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বদরুলকে মৃত ঘোষণা করেন।

ঘটনার বিষয়ে নিহতের বড় ভাই তথা উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক আখলাকুল আম্বিয়া জানান, স্থানীয় মনরতল বাজার থেকে ব্যবসায়িক টাকা নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন বদরুল। পথে গুরাগ্রাম এলাকায় পৌঁছালে সাহিন, তুহিন ও মামুনসহ কয়েকজন দুর্বৃত্ত তাঁদের গতিপথ রোধ করে নৃশংসভাবে এই হামলা চালায়।

এদিকে স্থানীয়দের একটি অংশের দাবি, সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাই পথে আনা গরুর লাইনের নিয়ন্ত্রণ ও চাঁদাবাজ সিন্ডিকেটের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এই খুন হতে পারে। সীমান্ত এলাকা হওয়ায় প্রতিনিয়ত চোরাকারবারীরা বিভিন্ন পণ্য ও গরু নিয়ে আসে এবং সিন্ডিকেটের সদস্যরা তা পারাপারে সহযোগিতা করে। সীমান্ত লাইনের আধিপত্য ধরে রাখা নিয়ে গোষ্ঠীগুলোর মধ্যে বিরোধ ও হামলা প্রায়ই ঘটে থাকে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহত ও আহতের ব্যবহৃত মোটরসাইকেলটি নিজেদের হেফাজতে নিয়েছে। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, ঘটনাটিকে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। মূল রহস্য উদঘাটন এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারে একাধিক টিম মাঠে রয়েছে এবং অভিযান অব্যাহত আছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

চার মূল্যস্তরে ১২ দামে ৫৩ ব্র্যান্ডের সিগারেট, করের প্রভাব কমার শঙ্কা

সরকার নির্ধারিত চারটি মূল্যস্তরের সুযোগ নিয়ে বাজারে ১২টি ভিন্ন দামে ৫৩টি ব্র্যান্ডের সিগারেট বিক্রি করছে…

8 minutes ago

শেরেবাংলা নগরে সরবে সচিবালয়, চূড়ান্ত হলো নতুন নকশা

রাজধানীর বর্তমান সচিবালয় সরিয়ে শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।…

19 minutes ago

শিক্ষার্থীদের অর্জনের পেছনে বাবা-মায়ের ত্যাগের গল্প: মাহদী আমিন

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-এর ৩৮তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা…

28 minutes ago

তজুমদ্দিনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ৩ জেলের ২১ দিনের কারাদণ্ড

ভোলার তজুমদ্দিন উপজেলায় মেঘনা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে তিন জেলেকে ২১…

29 minutes ago

সাড়ে ছয় মাসে এক টাকারও দুর্নীতি করিনি, চ্যালেঞ্জ এমপি আমির হামজার

শপথ নেওয়ার পর গত সাড়ে ছয় মাসে সরকারি অর্থ আত্মসাৎ বা কোনো ধরনের দুর্নীতি করেননি…

39 minutes ago

এমপি গাজী নজরুলের জামিন আবেদন আবারও নাকচ করল আদালত

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার দায়ে অভিযুক্ত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের…

42 minutes ago

This website uses cookies.