Header Premium (728×90)

রক্ষণাত্মক কৌশলের খেসারত দিয়ে সেমিফাইনালে হারল ইংল্যান্ড

বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে আটলান্টার মাঠে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে ২-১ ব্যবধানে হেরেছে ইংল্যান্ড। জয়ের খুব কাছে গিয়েও শেষ মুহূর্তের নাটকীয়তায় থ্রি লায়ন্সদের স্বপ্নভঙ্গ হয়েছে। ম্যাচের প্রথমার্ধে দুই দলই রক্ষণভাগে শক্ত অবস্থান নেওয়ায় গোল পাওয়া কঠিন ছিল। পরিসংখ্যান অনুযায়ী, প্রথমার্ধে ইংল্যান্ডের এক্সপেক্টেড গোলস ছিল ০.০৫ এবং আর্জেন্টিনার ০.০৩।

দ্বিতীয়ার্ধের ৫৫তম মিনিটে মর্গান রজার্সের ক্রস থেকে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন অ্যান্থনি গর্ডন, যিনি বিশ্বকাপ শেষে বার্সেলোনায় যোগ দিতে যাচ্ছেন। পিছিয়ে পড়ার পর আর্জেন্টিনা কিছুটা বিভ্রান্ত হলেও লিসান্দ্রো মার্টিনেজ ও ক্রিশ্চিয়ান রোমেরোর মতো খেলোয়াড়রা হলুদ কার্ডের ঝুঁকিতে থাকায় তারা অলআউট আক্রমণে যেতে সাহস পাচ্ছিল না।

তবে এই সুযোগ কাজে না লাগিয়ে ইংল্যান্ডের ম্যানেজার থমাস টুখেল রক্ষণাত্মক কৌশলে ফিরে যান। ৭২তম মিনিটে গর্ডনকে তুলে নিয়ে ডিফেন্ডার এজরিল কোনসাকে নামিয়ে ৫-৪-১ ফর্মেশনে দল সাজান তিনি। ৮২তম মিনিটে রিস জেমস ও ডেক্লান রাইসের পরিবর্তে ড্যান বার্ন ও নিকো ওরাইলিকে মাঠে নামিয়ে আক্রমণ করার মানসিকতা পুরোপুরি ত্যাগ করে ইংল্যান্ড।

এর মাশুল দিতে হয় ৮৫তম মিনিটে। আর বিশ্ব চ্যাম্পিয়নদের এভাবে মাঠে রাজত্ব করার সুযোগ দিলে তার মাশুল তো দিতেই হবে! ৮৫তম মিনিটে লিওনেল মেসির নেওয়া এক বুদ্ধিদীপ্ত শর্ট কর্নার থেকে বল পান ডি-বক্সের বাইরে সম্পূর্ণ অরক্ষিত থাকা এনজো ফার্নান্দেজ। ইংলিশ ডিফেন্ডারদের পিছু হটার সুযোগে যথেষ্ট সময় নিয়ে দূরপাল্লার এক দুর্দান্ত শটে গোলরক্ষক জর্ডান পিকফোর্ডকে পরাস্ত করেন তিনি। ম্যাচে ফেরে ১-১ সমতা। এরপর অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে মেসির বাড়ানো বল থেকে লাউতারো মার্টিনেজ হেডের মাধ্যমে জয়সূচক গোলটি করেন। অপটার তথ্য অনুযায়ী, গর্ডনের গোলের পর শেষ ৩৭ মিনিট ইংল্যান্ডের পায়ে বলের দখল ছিল মাত্র ১২ শতাংশ।

ম্যাচ শেষে হ্যারি কেইন আক্ষেপ করে বলেন, ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর তারা কেবল গোল ধরে রাখার চেষ্টা করেছিলেন, যা এই স্তরের ফুটবলে যথেষ্ট ছিল না। এই জয়ে আর্জেন্টিনা ফাইনালে স্পেনের মুখোমুখি হবে এবং ইংল্যান্ডকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সের বিপক্ষে লড়তে হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Jugantor

Recent Posts

নিটোরকে ঘিরে অর্থোপেডিক ইমপ্ল্যান্টের ভয়াবহ সিন্ডিকেট বাণিজ্য

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন রোগীদের ঘিরে গড়ে উঠেছে এক ভয়ংকর সিন্ডিকেট।…

11 minutes ago

খেলাপি ঋণ আদায়ে নতুন আইন ও বিশেষ কোম্পানি গঠনের উদ্যোগ

ব্যাংক খাতের বিশাল খেলাপি ঋণ সংকট মোকাবিলায় সরকার 'সংকটাপন্ন সম্পদ ব্যবস্থাপনা আইন' বা ডামা আইনের…

26 minutes ago

বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের চেয়ে চীনের প্রতি মানুষের সমর্থন বাড়ছে

পিউ রিসার্চ সেন্টারের নতুন এক গবেষণায় উঠে এসেছে যে বিশ্বজুড়ে এখন যুক্তরাষ্ট্রের চেয়ে চীনের পক্ষে…

40 minutes ago

আর্জেন্টিনার জয়ের আনন্দমিছিলের ভিডিও করতে গিয়ে প্রাণ হারালেন কলেজ শিক্ষার্থী

নেত্রকোনা শহরে আর্জেন্টিনার জয়ের আনন্দমিছিলের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দীপ্ত চৌধুরী নামের এক কলেজ…

55 minutes ago

রূপগঞ্জে ৫০০ রোগীর মুখে হাসি, বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা

মো. ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভায় প্রায় ৫০০ অসহায় ও সুবিধাবঞ্চিত…

1 hour ago

মধ্যপ্রাচ্যের তিন দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের নতুন হামলা

কুয়েত, বাহরাইন ও জর্ডানে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা ও সামরিক স্থাপনা লক্ষ্য করে নতুন করে হামলা…

1 hour ago

This website uses cookies.