নেত্রকোনা শহরে আর্জেন্টিনার জয়ের আনন্দমিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দীপ্ত চৌধুরী (২৩) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত তিনটার দিকে নেত্রকোনা শহরের ছোটবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত দীপ্ত নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি মালিনী রোড এলাকার বাসিন্দা বাদল চৌধুরী ও শিউলী রায় দম্পতির একমাত্র সন্তান।
ঘটনার প্রত্যক্ষদর্শী, পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার খেলা চলছিল। আর্জেন্টিনা ২-১-২ গোলে জয়লাভ করলে এলাকাবাসী আনন্দমিছিলের প্রস্তুতি নেয়। রাত একটার দিকে খেলা শেষ হওয়ার পর দীপ্ত বন্ধুদের সঙ্গে বড় পর্দায় খেলা উপভোগ শেষে বাড়ি থেকে বের হন। রাত তিনটার দিকে মিছিলটি বের হলে দীপ্ত ভিডিও ধারণ করার জন্য শহীদ মিনার মোড়ে অবস্থিত সিঙ্গার শোরুমের দ্বিতীয় তলায় ওঠেন। ভিডিও করার সময় অসাবধানতাবশত পাশে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং নিচে পড়ে যান।
গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত নেত্রকোনা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শ্রদ্ধানন্দ নাথ জানান, রাত সাড়ে তিনটার দিকে কয়েকজন যুবক তাকে হাসপাতালে নিয়ে আসেন। আসার সময় তার নাক ও কান দিয়ে রক্ত ঝরছিল। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মামা ও সংস্কৃতিকর্মী সুব্রত রায় বলেন, নিমেষেই সব আনন্দ ধূলিসাৎ হয়ে গেল, সবাইকে কাঁদিয়ে দীপ্ত না ফেরার দেশে চলে গেছে। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানিয়েছেন, আবেদনের পরিপ্রেক্ষিতে দীপ্ত চৌধুরীর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এতে ইংল্যান্ডকে ২-১ গোলে হারায় আর্জেন্টিনা।
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন রোগীদের ঘিরে গড়ে উঠেছে এক ভয়ংকর সিন্ডিকেট।…
ব্যাংক খাতের বিশাল খেলাপি ঋণ সংকট মোকাবিলায় সরকার 'সংকটাপন্ন সম্পদ ব্যবস্থাপনা আইন' বা ডামা আইনের…
পিউ রিসার্চ সেন্টারের নতুন এক গবেষণায় উঠে এসেছে যে বিশ্বজুড়ে এখন যুক্তরাষ্ট্রের চেয়ে চীনের পক্ষে…
মো. ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভায় প্রায় ৫০০ অসহায় ও সুবিধাবঞ্চিত…
কুয়েত, বাহরাইন ও জর্ডানে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা ও সামরিক স্থাপনা লক্ষ্য করে নতুন করে হামলা…
আটলান্টায় সেমিফাইনালে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত আর্জেন্টিনার কাছে ২-১ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল…
This website uses cookies.