বাংলাদেশ ফুটবল লিগে গোল উৎসবের দিনে বড় জয় পেয়েছে বসুন্ধরা কিংস ও ফর্টিস এফসি। প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসিয়ে নিজেদের ম্যাচগুলোতে দাপুটে জয় তুলে নিয়েছে দল দুটি। দিনের অন্য ম্যাচে ঢাকা সিটি ক্লাব জয় পেলেও পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে রহমতগঞ্জ ও পিডব্লিউডিকে।
বসুন্ধরা কিংস অ্যারেনায় মুখোমুখি হয়েছিল বসুন্ধরা কিংস ও ওয়ান্ডারার্স। ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় কিংস। প্রথম মিনিটে গোলের খাতা খোলার চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে তারা। প্রথমার্ধে আর কোনো গোল না হলেও বিরতির পর ওয়ান্ডারার্সের ওপর চড়াও হয় কিংসের আক্রমণভাগ। দ্বিতীয়ার্ধে তারা আরও পাঁচটি গোল আদায় করে নেয়। শেষ পর্যন্ত ৭-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা কিংস। দলের পক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করেন সাব্বির হোসেন। এছাড়া রাকিব হোসেন দুটি এবং মোহাম্মদ আব্দুল্লাহ ও মানিষ ধাঙ্গি একটি করে গোল করেন।
এদিকে গোপালগঞ্জে অনুষ্ঠিত অন্য ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হয়েছিল ফর্টিস এফসি। এই ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। তবে বিরতির পর পাল্টে যায় দৃশ্যপট। ৫৬ মিনিটে মোহাম্মদ ইব্রাহিমের গোলে ডেডলক ভাঙে ফর্টিস। এরপর ৬৮ মিনিটে ইনসান হোসেন ব্যবধান বাড়ান। ওমর বাবু গোল করেন ৭৫ ও ৮১ মিনিটে। এরপর ৮৩ মিনিটে স্টিভেন চুকউডি এবং ম্যাচ শেষের অতিরিক্ত সময়ে রাফায়েল টুডু জালের ঠিকানা খুঁজে পেলে ৬-০ গোলের বিশাল জয় নিশ্চিত হয় ফর্টিসের।
দিনের বাকি ম্যাচগুলোর মধ্যে ঢাকা সিটি ক্লাব ২-১ ব্যবধানে হারিয়েছে চট্টগ্রাম সিটিকে। অন্যদিকে রহমতগঞ্জ ও পিডব্লিউডির মধ্যকার লড়াইটি ১-১ গোলে ড্রতে শেষ হয়েছে। লিগের এই বড় জয়ের পর পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে ফর্টিস এফসি, ৩ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৭ পয়েন্ট। সমান ৭ পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা সিটি ক্লাব। আর ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে অবস্থান করছে বসুন্ধরা কিংস।
স্তন ক্যান্সার প্রতিরোধ ও সঠিক চিকিৎসা সম্পর্কে সচেতনতা তৈরি করতে আগামীকাল ১০ অক্টোবর দেশজুড়ে পালিত…
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে পাকিস্তান। সাহিবজাদা ফারহানের দুর্দান্ত ব্যাটিংয়ে জয়…
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধকে ‘জাতীয় অপমান’ ও ‘ভয়াবহ ব্যর্থতা’ বলে মন্তব্য করেছেন দেশটির ডেমোক্র্যাটিক পার্টির…
ইরান ও ভেনেজুয়েলার মতো দেশের ক্ষেত্রে কঠোর অবস্থান নিলেও ইয়েমেনের হুতিদের বিষয়ে সতর্ক ট্রাম্প। সরাসরি…
ছাত্র-জনতার আন্দোলন দমনে সক্রিয় ভূমিকা রাখা এবং পলাতক নেতাদের নির্দেশে পুনরায় সংগঠিত হওয়ার অভিযোগে রূপনগর…
ভারতের প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে বিক্ষোভের জেরে দিল্লিতে ইন্টারনেট পরিষেবা বন্ধসহ মেট্রো ও ট্রেন চলাচলে…
This website uses cookies.