Header Premium (728×90)

ইরান যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য জাতীয় অপমান: সিনেটর ক্রিস মারফি

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধকে ‘জাতীয় অপমান’ ও ‘ভয়াবহ ব্যর্থতা’ হিসেবে আখ্যায়িত করেছেন ডেমোক্র্যাটিক পার্টির সিনেটর ক্রিস মারফি। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই কড়া সমালোচনা করেন। মারফির মতে, এই যুদ্ধ যুক্তরাষ্ট্রকে আগের চেয়ে আরও বেশি অনিরাপদ করে তুলছে এবং বাজারে সব ধরনের পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে।

সিনেটর মারফি অভিযোগ করেন, মধ্যপ্রাচ্য সফরের সময় মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ তাকে দেশটির সামরিক ঘাঁটি পরিদর্শন বা সামরিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেননি। তার দাবি, যুদ্ধের প্রকৃত পরিস্থিতি আড়াল করার উদ্দেশ্যেই তাকে এসব স্থানে প্রবেশ করতে দেওয়া হয়নি। তিনি বলেন, ‘এই যুদ্ধ কোনো কাজে আসছে না। আমরা হেরে যাচ্ছি।’

তিনি আরও অভিযোগ করেন যে, বর্তমানে একটি ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা চলছে যাতে মার্কিন জনগণ এই যুদ্ধের প্রকৃত ক্ষয়ক্ষতি ও মূল্য সম্পর্কে জানতে না পারে। সিনেটরের দাবি অনুযায়ী, উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে কয়েক শ কোটি ডলার মূল্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি এই ধ্বংসযজ্ঞের বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়ে বলেন, ট্রাম্প চান না মার্কিনিরা জানুক এই যুদ্ধ কতটা ভয়াবহ ব্যর্থতায় পরিণত হয়েছে, আর সেই কারণেই কংগ্রেসের একজন সদস্যকেও ক্ষয়ক্ষতি দেখার সুযোগ দেওয়া হচ্ছে না।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

সরকার গঠনের পর জনগণের সঙ্গে গাদ্দারি করেছে বিএনপি: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক অভিযোগ করেছেন, সরকার গঠনের পর বিএনপি জনগণের সঙ্গে…

5 minutes ago

একই উড়োজাহাজে শাকিব-মিথিলা, নিউইয়র্ক যাত্রা নিয়ে বাড়ছে কৌতূহল

নিউইয়র্কের উদ্দেশ্যে একই উড়োজাহাজে ঢাকা ছেড়েছেন শাকিব খান ও তানজিয়া জামান মিথিলা। তাদের এই সফর…

7 minutes ago

চাঁদপুরে যুবশক্তি নেতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে সংঘর্ষ

চাঁদপুরে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নেতা মেহেদী হাসান তানিমকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় অভিযোগ…

26 minutes ago

ইউটিউবে মুক্তি পেল নাসিম সাহনিকের মিউজিক্যাল ফিল্ম ‘হঠাৎ তুমি’

হারিয়ে যাওয়া প্রেম ও স্মৃতির আবেগকে কেন্দ্র করে নির্মিত মিউজিক্যাল ফিল্ম ‘হঠাৎ তুমি’ গত ৩…

29 minutes ago

ঢামেকে অচেতন ব্যক্তিকে রেখে পালালেন দুই যুবক, মিলল পরিচয়

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে অচেতন অবস্থায় রেখে যাওয়া ব্যক্তির পরিচয় শনাক্ত হয়েছে। নিহতের…

36 minutes ago

স্তন ক্যান্সার সচেতনতায় কাল রাজধানীতে হবে গোলাপি শোভাযাত্রা

স্তন ক্যান্সার প্রতিরোধ ও সঠিক চিকিৎসা সম্পর্কে সচেতনতা তৈরি করতে আগামীকাল ১০ অক্টোবর দেশজুড়ে পালিত…

46 minutes ago

This website uses cookies.