স্তন ক্যান্সার প্রতিরোধ, শুরুর দিকেই রোগ নির্ণয় এবং সঠিক চিকিৎসা সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে আগামীকাল ১০ অক্টোবর পালিত হতে যাচ্ছে ‘স্তন ক্যান্সার সচেতনতা দিবস’। এই বিশেষ দিনটিকে সামনে রেখে রাজধানী ঢাকায় বর্ণাঢ্য ‘গোলাপি শোভাযাত্রা’ এবং সংলাপের আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের যৌথ উদ্যোগে আগামীকাল শনিবার সকাল ১০টায় বিএমইউ-এর ডা. মিলন হলে একটি সংলাপ অনুষ্ঠিত হবে। ‘স্তন ক্যান্সারের বৈশ্বিক ও জাতীয় পরিস্থিতি বিশ্লেষণ ও উত্তরণের উপায়’ শীর্ষক এই সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএমইউ-এর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন ফোরামের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।
সংলাপ পরবর্তী কর্মসূচি হিসেবে সকাল ১১টায় বিএমইউ প্রাঙ্গণ থেকে একটি গোলাপি শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি শাহবাগ থেকে শুরু হয়ে কারওয়ান বাজার পর্যন্ত প্রদক্ষিণ করবে এবং এই সময় পথচারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হবে। এছাড়া, দিবসটি উপলক্ষে অক্টোবর মাসজুড়ে সারা দেশব্যাপী বিভিন্ন ধরনের বহুমাত্রিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্টের দ্বিতীয় দিনের পাশাপাশি আজ ইউরোপিয়ান ফুটবলের একাধিক বড় ম্যাচ…
মধ্য আমেরিকার দেশ পানামায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত…
চট্টগ্রামের বাঁশখালী, আনোয়ারা ও পটিয়ার প্রায় ৮ হাজার লবণচাষি আগামী সপ্তাহে মাঠে নামার অপেক্ষায় দিন…
ইরানের বিরুদ্ধে যুদ্ধের জেরে জ্বালানির দাম বাড়ায় মার্কিন জনগণের ভোগান্তির জন্য ট্রাম্পকে দুষলেন ডেমোক্র্যাটরা। রাশিয়ার…
ভারতের বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সংসদ সদস্যদের উদ্দেশে রাহুল গান্ধী বলেছেন, চলমান আন্দোলন ও চাপ অব্যাহত…
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে তীব্র জনবল সংকট, প্রয়োজনীয় যন্ত্রপাতির অচলাবস্থা এবং ধারণক্ষমতার কয়েকগুণ বেশি রোগীর…
This website uses cookies.