Header Premium (728×90)

Categories: জাতীয়

চাঁদপুরে যুবশক্তি নেতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে সংঘর্ষ

চাঁদপুরে জাতীয় যুবশক্তির এক কেন্দ্রীয় নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিতে যাওয়াকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ছাত্রশক্তি ও যুবশক্তির নেতাকর্মীদের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এনসিপি ও যুবশক্তি এ ঘটনার জন্য ছাত্রদলের নেতাকর্মীদের দায়ী করলেও অভিযোগ অস্বীকার করে একে সাধারণ জনগণের প্রতিরোধ বলে দাবি করেছে ছাত্রদল। শুক্রবার দুপুরে চাঁদপুর বড়স্টেশন এলাকায় এবং সন্ধ্যায় চাঁদপুর সদর মডেল থানার সামনে পৃথক এসব ঘটনা ঘটে।

এনসিপি চাঁদপুর মিডিয়া সেলের অভিযোগ, শুক্রবার দুপুর ১২টার দিকে বড়স্টেশন এলাকায় জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তানিমকে লোকচক্ষুর আড়ালে বেধড়ক মারধর করা হয়। এতে তার পা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়।

এ ঘটনার বিচার চেয়ে সন্ধ্যায় এনসিপি, ছাত্রশক্তি ও যুবশক্তির নেতাকর্মীরা চাঁদপুর সদর মডেল থানায় আইনি ব্যবস্থা নিতে যান। সংগঠনগুলোর অভিযোগ, এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালান। এ ছাড়া তাদের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ছবি মুছে ফেলেন।

তবে এনসিপির এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন চাঁদপুর পৌর ছাত্রদলের নেতা শিপন আহমেদ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি দাবি করেন, এনসিপির নেতাকর্মীরা চাঁদপুর মডেল থানায় মব সৃষ্টি করতে গিয়েছিলেন। এ সময় থানার পাশের এলাকার সাধারণ জনগণ তাঁদের প্রতিহত করেন। শিপন আহমেদের দাবি, সাধারণ মানুষের প্রতিরোধের মুখে এনসিপির নেতাকর্মীরা থানা এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হন। নিজের ফেসবুক পেজে তিনি লেখেন, “চাঁদপুরের মাটিতে মববাজি নয়; সাধারণ জনগণের ঐক্য ও সচেতনতাই হোক অন্যায় ও বিশৃঙ্খলার বিরুদ্ধে প্রতিবাদের শক্তি।”

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ বলেন, যুবশক্তির এক ভাই অভিযোগ করতে এসেছিলেন। তিনি কার বিরুদ্ধে অভিযোগ দেবেন, তা বলতে পারেননি। সে জন্য নাম সংগ্রহ করার কথা বলে বেরিয়ে গেলেন। কিছুক্ষণ পর থানার বাইরে উচ্চবাক্য শোনা যায়। ঘটনার পর অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে চাঁদপুর সদর মডেল থানার নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। থানার পেছনে পৌরসভার সংলগ্ন ফটকটি তালাবদ্ধ করে ওই পথে যাতায়াত বন্ধ রাখা হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

রোনালদোর সঙ্গে দ্বন্দ্ব: শাস্তির মুখে পড়তে পারেন পর্তুগাল কোচ জেসুস

ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে এবার শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে পারেন পর্তুগাল জাতীয় দলের প্রধান…

5 minutes ago

ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান…

6 minutes ago

বিদায়বেলায় সতীর্থ মুসোকে মজার বার্তা দিলেন লিওনেল মেসি

আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের স্মরণীয় রাতে সতীর্থ গোলরক্ষক হুয়ান মুসোকে একটি জার্সি উপহার দিয়েছেন লিওনেল…

12 minutes ago

বিদায় নিল মৌসুমি বায়ু, আবহাওয়ায় আসছে নতুন পরিবর্তনের হাওয়া

বাংলাদেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছে। এর ফলে বর্ষা মৌসুমের সমাপ্তি ঘটলেও বিচ্ছিন্ন…

19 minutes ago

নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’ নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে

পারিবারিক গল্পের নতুন ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’ ইউটিউবে দর্শকদের নজর কেড়েছে। নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল…

27 minutes ago

বিজ্ঞাপন দিয়ে শিশু কেনাবেচা: সক্রিয় অসাধু চক্র ও হাসপাতালের কর্মচারী

রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালের দেয়াল ও ফেসবুক পেজে বিজ্ঞাপন দিয়ে চলছে শিশু কেনাবেচার রমরমা ব্যবসা।…

31 minutes ago

This website uses cookies.