Header Premium (728×90)

বিদায় নিল মৌসুমি বায়ু, আবহাওয়ায় আসছে নতুন পরিবর্তনের হাওয়া

বাংলাদেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছে। শুক্রবার বিকালের পর দেশের কোথাও এর উপস্থিতি না পাওয়ায় আবহাওয়া অধিদপ্তর সন্ধ্যা ৬টার পূর্বাভাসে আনুষ্ঠানিকভাবে এই বিদায়ের ঘোষণা দেয়। প্রায় চার মাস সক্রিয় থাকার পর এর মধ্য দিয়ে বর্ষা মৌসুমের ইতি ঘটল। তবে এই বিদায়ের পরও দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গত ৬ জুন টেকনাফ উপকূল দিয়ে মৌসুমি বায়ু চট্টগ্রাম অঞ্চলে প্রবেশ করেছিল এবং পরবর্তীতে ধীরে ধীরে সারা দেশে ছড়িয়ে পড়েছিল। এর প্রভাবে বর্ষাকালে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয়েছে। মৌসুমি বায়ু বিদায়ের দিনে পশ্চিমা লঘুচাপের প্রভাবে ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে রাজধানীতে ৪ মিলিমিটার এবং সাতক্ষীরায় সর্বোচ্চ ৪৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

বৃষ্টির পাশাপাশি এদিন তাপমাত্রা আগের কয়েক দিনের তুলনায় কিছুটা কমেছে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাঙামাটি ও কক্সবাজারের কুতুবদিয়ায়, যা ৩৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৬ ডিগ্রি। বৃষ্টির পাশাপাশি তাপমাত্রা কমায় ভ্যাপসা গরমের অস্বস্তিও কমেছে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, মৌসুমি বায়ু বিদায়ের পর বাতাসের দিক পরিবর্তন হয়ে উত্তর-পশ্চিম বা উত্তর-পূর্ব দিক থেকে প্রবাহিত হতে পারে। এতে বাতাসের আর্দ্রতা কমে ভ্যাপসা গরমের অনুভূতি আরো কমতে পারে। তবে আপাতত তাপমাত্রা খুব বেশি কমার সম্ভাবনা নেই।

আবহাওয়া অধিদপ্তরের বর্ধিত পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৩ অক্টোবরের মধ্যে মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এটি দুর্বল অবস্থায় থাকার সম্ভাবনা থাকায় এর প্রভাবে উল্লেখযোগ্য বৃষ্টিপাতের আশঙ্কা কম। মৌসুমি বায়ু বিদায়ের পর দেশে টানা বা ভারী বৃষ্টির প্রবণতাও কমে আসতে পারে।

মৌসুমি বায়ু বিদায়ের ফলে আবহাওয়া ও পরিবেশের পরিবর্তনের বিষয়ে আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, সাধারণত বৃষ্টিপাত কমে যায়, আকাশ পরিষ্কার হতে শুরু করে এবং বাতাসের আর্দ্রতা হ্রাস পায়। ফলে দিনের ও রাতের তাপমাত্রার পার্থক্য বাড়তে পারে এবং ধীরে ধীরে শীতের আমেজ অনুভূত হতে পারে। তবে অক্টোবর ও নভেম্বরে বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার কোনোটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

ঢাকা কলেজ ছাত্রদলের পাঁচ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল কেন্দ্রীয় কমিটি

ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মৃধা জুলহাসসহ পাঁচ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।…

2 minutes ago

রায়গঞ্জে নারকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নারকেল গাছ পরিষ্কার করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাপ্পু সরকার নামের এক যুবকের…

22 minutes ago

অসহায় মেয়েদের বিয়ে দেওয়া যার শখ, সম্পন্ন করলেন ১১৩তম আয়োজন

নওগাঁর মান্দা উপজেলার গোবিন্দপুর গ্রামে জাঁকজমকপূর্ণ আয়োজনে সম্পন্ন হলো ভ্যানচালক আফছার আলীর মেয়ে আফসানা মিমির…

25 minutes ago

হাসপাতালে জামায়াত নেতা মুজিবুর রহমানকে দেখতে গেলেন গোলাম পরওয়ার

বুকে ব্যথা নিয়ে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানকে…

31 minutes ago

২০২৭ সালে তিস্তা মহাপরিকল্পনা শুরুর আশা ত্রাণমন্ত্রীর

রংপুরে শহিদ আবু সাঈদ গেট উদ্বোধন অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আশা প্রকাশ করেছেন যে,…

40 minutes ago

আশুলিয়ায় ৫ ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

সাভারের আশুলিয়ার জামগড়া তেঁতুলতলা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি ঝুটের গুদাম ও একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।…

41 minutes ago

This website uses cookies.