ঢাকা ০১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৮ শিশুসহ ২৯ জনের মৃত্যু, আহত ৪০ এআই দিয়ে মিথ্যা কনটেন্ট ছড়ানোয় ক্ষুব্ধ অভিনেত্রী মেহজাবীন মক্কায় মসজিদে অনৈতিক কাজের দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর উত্তরায় ৪ ঘণ্টা সড়ক অবরোধের পর পোশাকশ্রমিকদের সরাল পুলিশ ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন নিয়ে সিদ্ধান্ত নেবে বার কাউন্সিল এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতনকাঠামোয় বেতন পাওয়ার অপেক্ষায় অনিশ্চয়তা পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ১৬ শিশুর মর্মান্তিক মৃত্যু যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বৃদ্ধি, সুদের হার ও নির্বাচনের আগে রাজনৈতিক চাপ মেয়ে হত্যার বিচার চেয়ে দিল্লি পুলিশি বাধার মুখে অঙ্কিতার বাবা-মা লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫ দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার

চুম্বনের দৃশ্য ছাড়াই ১০০ কোটির ক্লাবে ইমরান হাশমির ‘আওয়ারাপান ২’

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৩৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বক্স অফিসে দুর্দান্ত গতিতে ছুটছে ইমরান হাশমি ও দিশা পাটানি অভিনীত নতুন সিনেমা ‘আওয়ারাপান ২’। মুক্তির মাত্র ছয় দিনেই ভারতের বাজারে ১০০ কোটি রুপির মাইলফলক পার করেছে রোমান্টিক অ্যাকশন ঘরানার এই চলচ্চিত্রটি। তবে ইমরান হাশমির সিনেমা হলেও এতে কোনো চুম্বনের দৃশ্য নেই, যা দর্শকদের মাঝে বেশ কৌতূহল তৈরি করেছে।

বিনোদনভিত্তিক জনপ্রিয় বাণিজ্য বিশ্লেষক সংস্থা ‘স্যাকনিল্ক’-এর তথ্য অনুযায়ী, বুধবার (ষষ্ঠ দিন) পর্যন্ত ভারতের বাজারে সিনেমাটির মোট নেট কালেকশন দাঁড়িয়েছে ১০০.৯৬ কোটি রুপি। আর এর মোট গ্রস কালেকশন পৌঁছেছে ১২০.৫৭ কোটি রুপিতে। বুধবারের সবগুলো শো শেষ হওয়ার পর এই আয়ের পরিমাণ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। এদিন দুপুর পর্যন্ত ১৯২৯টি প্রদর্শনী থেকে ছবিটির নেট আয় ছিল প্রায় ০.২১ কোটি রুপি।

গত ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘আওয়ারাপান ২’। মুক্তির প্রথম দিনেই এটি ভারতজুড়ে আনুমানিক ২২ কোটি রুপির নেট কালেকশন দিয়ে খাতা খোলে। এরপর ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের সরকারি ছুটিতে ছবিটির আয় একলাফে বেড়ে দাঁড়ায় প্রায় ৩৩.৭৫ কোটি রুপি। তৃতীয় দিনে আরও ২৬ কোটি রুপি যোগ করে প্রথম তিন দিনেই ছবিটির মোট আয় দাঁড়ায় প্রায় ৮১.৭৫ কোটি রুপি। এরপর প্রথম সোমবার (চতুর্থ দিন) ছবিটি প্রায় ৯.২৫ কোটি রুপি আয় করে। আর মঙ্গলবার (পঞ্চম দিন) হিসাব শেষে মোট আয় ১০০.৭৫ কোটি রুপিতে পৌঁছালে সিনেমাটি আনুষ্ঠানিকভাবে ১০০ কোটির ক্লাবে প্রবেশ করে।

২০০৭ সালের সাড়া জাগানো সিনেমা ‘আওয়ারাপান’-এর সিক্যুয়েল হলো এই ‘আওয়ারাপান ২’। মূল সিনেমার মতো এবারও প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি। ভালোবাসা, ত্যাগ ও আত্মশুদ্ধির গল্প নিয়ে নির্মিত এই হিন্দি চলচ্চিত্রে ইমরান হাশমির সঙ্গে জুটি বেঁধেছেন দিশা পাটানি। সিনেমাটির আবহ সঙ্গীত পরিচালনা করেছেন রাজু সিং। আর এর গানগুলোর সুর ও সঙ্গীত আয়োজন করেছেন মিথুন, জিৎ গাঙ্গুলী, আমাল মালিক, অখিল সচদেবা এবং আসিফ আহমেদ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

চুম্বনের দৃশ্য ছাড়াই ১০০ কোটির ক্লাবে ইমরান হাশমির ‘আওয়ারাপান ২’

আপডেট সময় : ০৭:৩৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬