ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্সের সতর্কতা জারি আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা ইসলামের চিরন্তন শিক্ষা এমপি গাজী নজরুল আবারও রিমান্ডে, এবার ৪ দিনের স্বাধীনতা রক্ষায় কাজ করে নিপীড়িত হয়েছেন রুহুল আমিন গাজী: রিজভী তুরস্কের শানলিউরফায় ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত ইসলামাবাদে পিটিআইয়ের মিছিল ঘিরে দেশজুড়ে ধরপাকড় ও কড়াকড়ি ৫১তম বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা নির্বাচন কমিশনের আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৪, পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি

ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ৪৮ শিক্ষার্থী পাচ্ছেন ডিনস অ্যাওয়ার্ড

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৫০:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তিন বছর বিরতির পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের মেধাবী শিক্ষার্থীদের ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে। ২০২১, ২০২২ ও ২০২৩ সালের পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী মোট ৪৮ জন শিক্ষার্থী এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন।

শিক্ষার্থীদের একাডেমিক উৎকর্ষের স্বীকৃতি প্রদান এবং ভবিষ্যতে তাদের আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করার লক্ষ্যেই এই পুরস্কারের আয়োজন করা হয়েছে বলে জানান অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান। অনুষদের ১৬টি বিভাগের শিক্ষার্থীদের মধ্য থেকে এবার পুরস্কারপ্রাপ্ত ৪৮ জনের মধ্যে ১৭ জন ছাত্র ও ৩১ জন ছাত্রী রয়েছেন। সর্বশেষ ২০২০ সালে এই অনুষদের শিক্ষার্থীদের ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল।

আগামী ১৪ সেপ্টেম্বর সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা (মন্ত্রীর পদমর্যাদা) অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। এছাড়া গেস্ট অব অনার হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম. তাহাইরুল আলম চৌধুরী, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ৪৮ শিক্ষার্থী পাচ্ছেন ডিনস অ্যাওয়ার্ড

আপডেট সময় : ০৭:৫০:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬