ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্সের সতর্কতা জারি আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা ইসলামের চিরন্তন শিক্ষা এমপি গাজী নজরুল আবারও রিমান্ডে, এবার ৪ দিনের স্বাধীনতা রক্ষায় কাজ করে নিপীড়িত হয়েছেন রুহুল আমিন গাজী: রিজভী তুরস্কের শানলিউরফায় ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত ইসলামাবাদে পিটিআইয়ের মিছিল ঘিরে দেশজুড়ে ধরপাকড় ও কড়াকড়ি ৫১তম বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা নির্বাচন কমিশনের আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৪, পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি

সরকারি চাকরির ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে খুবিতে বিক্ষোভ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৫৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বাড়ানোর সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বুধবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অদম্য বাংলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয় এবং সেখানে শিক্ষার্থীরা অবস্থান নেন।

বিক্ষোভের সময় শিক্ষার্থীরা বিভিন্ন দাবি সম্বলিত স্লোগান দেন। তাদের স্লোগানের মধ্যে ছিল ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘ভাইভা না মেধা, মেধা মেধা’, ‘কোটা গেছে যে পথে, ভাইভা যাবে সে পথে’, ‘ভাইভা কোটার ঠিকানা, বাংলাদেশে হবে না’ এবং ‘ভাইভা-কোটা সিন্ডিকেট, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’।

সমাবেশে গণিত ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম নাহিদ বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পেছনে ছাত্র আন্দোলনের বড় ভূমিকা ছিল এবং শিক্ষার্থীরা তাদের অধিকার রক্ষায় আপসহীন। তিনি সতর্ক করে বলেন, মেধার মূল্যায়নে যেকোনো কারচুপি বা হস্তক্ষেপ ছাত্রসমাজ মেনে নেবে না এবং রাজপথেই এর ফয়সালা করবে। একই ডিসিপ্লিনের শিক্ষার্থী সুলতান মাহমুদ বলেন, ভাইভা বোর্ডে অতিরিক্ত নম্বর বরাদ্দ রাখলে স্বজনপ্রীতি, রাজনৈতিক বিবেচনা ও আঞ্চলিক প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হবে, যা মেধাবী শিক্ষার্থীদের বঞ্চিত করবে। তিনি অবিলম্বে এই বৈষম্যমূলক সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।

উল্লেখ্য, সম্প্রতি সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে ভাইভার নম্বর বাড়ানোর নিয়ম করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, ১১ ও ১২তম গ্রেডের ক্ষেত্রে ১০০ নম্বরের মধ্যে লিখিত ৫০ ও মৌখিক ৫০ নম্বর; ১৩ থেকে ১৬তম গ্রেডে লিখিত ৬০ ও মৌখিক ৪০ নম্বর; এবং ১৭ থেকে ২০তম গ্রেডে ৫০ নম্বরের পরীক্ষার মধ্যে লিখিত ২৫ ও মৌখিক ২৫ নম্বর নির্ধারণ করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

সরকারি চাকরির ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে খুবিতে বিক্ষোভ

আপডেট সময় : ০২:৫৯:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬