ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত গোবিপ্রবির ৫ শিক্ষার্থী মক্কা-জেদ্দাসহ সৌদির বিভিন্ন এলাকায় সিভিল ডিফেন্সের সতর্কতা জারি আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন মানুষের প্রতি ভালোবাসা ও সহমর্মিতা ইসলামের চিরন্তন শিক্ষা এমপি গাজী নজরুল আবারও রিমান্ডে, এবার ৪ দিনের স্বাধীনতা রক্ষায় কাজ করে নিপীড়িত হয়েছেন রুহুল আমিন গাজী: রিজভী তুরস্কের শানলিউরফায় ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত ইসলামাবাদে পিটিআইয়ের মিছিল ঘিরে দেশজুড়ে ধরপাকড় ও কড়াকড়ি ৫১তম বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা নির্বাচন কমিশনের

বাঁধনকে হেনস্তা: হামলাকারীদের পাসপোর্ট বাতিল ও শাস্তি চায় ডাকসু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৩৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু)। একই সঙ্গে এই হামলায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাদের পাসপোর্ট বাতিলের দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। এ ঘটনায় বাংলাদেশ সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দুটি সুনির্দিষ্ট দাবি জানিয়েছে ছাত্রসংসদটি।

ডাকসুর দাবিগুলোর মধ্যে রয়েছে—ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দেশটির স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা। এর মাধ্যমে হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এছাড়া, প্রবাসে বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিত করার অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের পাসপোর্ট বাতিল করাসহ diplomatic বা কূটনৈতিক পর্যায়ে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ইতালির ভেনিসে বাংলাদেশি মডেল ও অভিনেত্রী আজমেরী হক বাঁধন এবং তার পরিবারের সদস্যদের ওপর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কর্মীরা হামলা ও হেনস্তা করেছে। তারা বাঁধন ও তার পরিবারকে লক্ষ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে, শরীরে পানি ছুড়ে মারে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা চালায়। ডাকসু এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

ডাকসু আরও উল্লেখ করেছে, জুলাই আন্দোলনের রাজনৈতিক পরাজয়ের ক্ষোভ থেকে বিদেশের মাটিতে একজন বাংলাদেশি নারীকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে এই হামলা চালানো হয়েছে। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিদেশে অবস্থানরত নিষিদ্ধ সংগঠন ও তাদের অনুসারীদের এ ধরনের উগ্র ও অনভিপ্রেত কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

বাঁধনকে হেনস্তা: হামলাকারীদের পাসপোর্ট বাতিল ও শাস্তি চায় ডাকসু

আপডেট সময় : ০৫:৩৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬