ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছু হবে না’ মন্তব্য করা ওসি রাকিবুল গ্রেপ্তার অস্ট্রেলিয়ার স্বাস্থ্য পোর্টালে এআই এজেন্টের অননুমোদিত প্রবেশ, তীব্র উদ্বেগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ নতুন রোগী এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, আদালতে হাজিরা ৯ অক্টোবর বিকাশ, রবিসহ ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক শাহ আলীতে পলিথিন ব্যাগ থেকে নবজাতক উদ্ধার, ৯৯৯-এ ফোন সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য হামলার আশঙ্কায় উচ্চ সতর্কতা রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাসুয়ার কোপে মা নিহত, বাবা আহত সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত গোবিপ্রবির ৫ শিক্ষার্থী

ঢাবিকে বিদ্যুৎ-স্বনির্ভর করতে ছাত্রদলের সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৫:৩৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘বিদ্যুৎ-স্বনির্ভর ও সবুজ ক্যাম্পাস’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে একটি সমন্বিত সৌরবিদ্যুৎ প্রকল্প গ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ওবায়দুল ইসলামের কাছে এই দাবিতে একটি স্মারকলিপি প্রদান করেন কবি জসীমউদ্‌দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ছাত্রদলের নেতাকর্মীরাও তার সঙ্গে উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ, বিদ্যুৎ উৎপাদন ব্যয় হ্রাস এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ এখন জাতীয় পর্যায়ে অগ্রাধিকার পাওয়া উচিত। এক্ষেত্রে সৌরবিদ্যুৎ একটি পরিবেশবান্ধব ও দীর্ঘমেয়াদি জ্বালানি সমাধান হিসেবে কাজ করতে পারে।

প্রস্তাবিত ‘ঢাকা ইউনিভার্সিটি রুফটপ সোলার অ্যান্ড গ্রিন এনার্জি প্রজেক্ট’-এর আওতায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও আবাসিক হলসহ উপযুক্ত ভবনগুলোর ছাদকে সৌরবিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। প্রকল্পটির মাধ্যমে প্রথমে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বিদ্যুৎ চাহিদা পূরণ এবং পরবর্তী সময়ে উদ্বৃত্ত বিদ্যুৎ নেট মিটারিং বা গ্রিড সংযুক্ত ব্যবস্থার আওতায় জাতীয় গ্রিডে সরবরাহ করার পরিকল্পনাও তুলে ধরা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

ঢাবিকে বিদ্যুৎ-স্বনির্ভর করতে ছাত্রদলের সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব

আপডেট সময় : ০৫:৩৩:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬