ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনা ও গরুর মাংস ঘিরে রাজনীতির বিশ্লেষণ রায়পুরে মন্দিরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু মাথায় গুরুতর চোট পেয়ে হাসপাতালে চেলসি গোলরক্ষক মার্তিনেজ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: শামা ওবায়েদ মতলব উত্তরে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক কলকাতার পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নারী ও শিশুসহ নিহত ১৮ মাছরাঙা টিভির দুঃখ প্রকাশে ক্ষুব্ধ পরীমণি, নিজেকেই দায়ী করলেন অপরাধী হিসেবে নেতানিয়াহুকে হটাতে ইসরায়েলের পাঁচ বিরোধী নেতার অনাক্রমণ চুক্তি ২৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চাপে বাংলাদেশ রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শনে প্রধানমন্ত্রী, অনিয়মে কঠোর ব্যবস্থা

ঢাবিতে গ্যাস-বিদ্যুৎ সংকটের প্রতিবাদে হারিকেন ও হাঁড়ি-পাতিল নিয়ে বিক্ষোভ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:১৮:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ২৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সম্প্রতি দেশজুড়ে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয় ছাত্রশক্তি। সোমবার বিকেলে আয়োজিত এই বিক্ষোভে শিক্ষার্থীরা হারিকেন ও হাঁড়ি-পাতিল নিয়ে অংশগ্রহণ করেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নাগরিক জীবনে সমস্যা সমাধানের পরিবর্তে তা দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। তারা দাবি করেন, ঢাকার বাইরে অনেক জেলায় দৈনিক ৮ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। অথচ বিদ্যুৎ ব্যবহারের ধরনে কোনো বড় পরিবর্তন না এলেও অনেক ক্ষেত্রে গ্রাহকদের বিল দুই থেকে তিন গুণ পর্যন্ত বেড়েছে। জুন-জুলাই মাসের বিদ্যুৎ বিল দ্বিগুণের চেয়েও বেশি আসার বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে তারা মন্তব্য করেন।

বক্তারা আরও অভিযোগ করেন, বিদ্যুতের কোনো ব্যবহার না থাকলেও লাগামহীনভাবে বিল পাঠানো হচ্ছে। তারা একে 'জনগণের টাকায় ডাকাতি' হিসেবে অভিহিত করেন। একইসঙ্গে পাম্পগুলোতে গ্যাসের তীব্র সংকট থাকা সত্ত্বেও সরকার মূল্য বৃদ্ধির পাঁয়তারা করছে বলে তারা অভিযোগ তোলেন।

বিক্ষোভকারীরা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন। সরকারের সমালোচনা করে তারা বলেন, নির্বাচিত সরকার জনগণের সব সমস্যার সমাধান করবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। জনগণের অধিকার ফিরে পাওয়া এবং দ্রব্যমূল্য সহনশীল রাখার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে জনদুর্ভোগ কেবল বাড়ছেই।

বক্তাদের দাবি, ২৪ ঘণ্টার মধ্যে ১২ ঘণ্টার ওপরে লোডশেডিং হচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

ঢাবিতে গ্যাস-বিদ্যুৎ সংকটের প্রতিবাদে হারিকেন ও হাঁড়ি-পাতিল নিয়ে বিক্ষোভ

আপডেট সময় : ০৩:১৮:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬