ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বর নিয়েই শুটিংয়ে অবিকা, শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি কে হচ্ছেন দেশের ২৩তম প্রেসিডেন্ট, সিদ্ধান্ত কেবল প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সিরাজুল ইসলাম আপসহীন ছিলেন: মির্জা ফখরুল বুদ্ধিজীবী ও স্বৈরাচারের সখ্য: ক্ষমতার মোহে সততার বিসর্জন জামায়াতের প্রদর্শনীতে মুজিব আছে কিন্তু জিয়া নেই, ব্যাখ্যায় বিতর্ক সাভারে বিএনপি নেতাকে কাফনের কাপড় ও গুলি পাঠিয়ে হত্যার হুমকি গাজীপুরে ১১ লাখ টাকার বিদেশি মদসহ আটক ২ উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মানবিকতার সঙ্গে সেবার আহ্বান প্রধানমন্ত্রীর ডিজিটাল পেমেন্টে জালনোটের ঝুঁকি কমবে, সাশ্রয় হবে অর্থ: গভর্নর সিএমএসএমই খাতে ঋণপ্রবাহে বড় ধস, বিপাকে ক্ষুদ্র উদ্যোক্তারা

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার আহ্বান শিক্ষামন্ত্রীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

এইচএসসি পরীক্ষার্থীদের সব ধরনের আন্দোলন ছেড়ে পুনরায় পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে তিনি এই আহ্বান জানান। মন্ত্রী শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, তাদের ভবিষ্যৎ নিয়ে সরকার অত্যন্ত সংবেদনশীল এবং পরীক্ষার্থীদের কোনোভাবেই বঞ্চিত করা হবে না।

চলতি বছরের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রে ত্রুটি থাকার বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়ে শিক্ষামন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের মাত্র চার মাস আগে এই প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশনের কাজ শুরু হয়েছিল। ফলে এবারের প্রশ্নপত্র আগের সরকারের সময় দায়িত্বপ্রাপ্ত কমিটির মাধ্যমেই প্রস্তুত করা হয়েছে। বিশেষ করে সোমবার অনুষ্ঠিত পদার্থবিজ্ঞান পরীক্ষার ৬ ও ৭ নম্বর প্রশ্নে ত্রুটি ছিল বলে তিনি উল্লেখ করেন।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পরীক্ষা নেওয়া প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, সরকার সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। কোথাও পরীক্ষা কেন্দ্রে পানি উঠলে তাৎক্ষণিকভাবে কেন্দ্র পরিবর্তনের নির্দেশনা স্থানীয় প্রশাসনকে দেওয়া হয়েছে। উদাহরণ হিসেবে তিনি কুমিল্লা সরকারি কলেজের কথা উল্লেখ করেন, যেখানে মাঠ তলিয়ে যাওয়ায় বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ প্রশাসনকে স্থানীয় পর্যায়ে যেকোনো জরুরি সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী স্পষ্ট করেন যে, প্রশাসনের কোনো দুর্বলতার কারণে যদি কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে না পারে, তবে যাচাই-বাছাই সাপেক্ষে তাদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে, যা ইতিমধ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে কার্যকর করা হয়েছে। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের বিষয়টি সমাধান করা সরকারের জন্য কঠিন কিছু নয় এবং প্রয়োজন হলে পরীক্ষা স্থগিত বা পুনঃপরীক্ষার ব্যবস্থাও রাখা হয়েছে। শিক্ষার্থীদের চেয়ে সরকার নিজেই বেশি উদ্বিগ্ন জানিয়ে তিনি বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করাই এখন তাদের প্রধান লক্ষ্য।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার আহ্বান শিক্ষামন্ত্রীর

আপডেট সময় : ০৬:৪৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬