ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবারও মোশাররফ করিমের সঙ্গে পর্দায় নীলাঞ্জনা নীলা আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস: বাল্যবিয়ে রোধে বিশেষ গুরুত্ব ২৫ কোটির বাজেটে ৩৩০ কোটি আয় করে রেকর্ড গড়ল ‘বেথলেহেম কুদুম্বা ইউনিট’ ওমান উপসাগরে বাণিজ্যিক জাহাজ অচল করার দাবি যুক্তরাষ্ট্রের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে নিজের বাল্যবিবাহ রুখে দিল তানিয়া উৎপাদন খরচ ও দরপতনের চাপে ঈশ্বরদীতে শিম চাষ ৩৬ শতাংশ কমেছে ওষুধের দাম সাধারণের নাগালে রাখতে উৎপাদন ব্যয় কমানোর তাগিদ ইউজিসি চেয়ারম্যানের শিক্ষার মানোন্নয়নে ওবিই কারিকুলামের সঠিক বাস্তবায়ন জরুরি: বাউবি উপাচার্য পুরস্কার উৎসর্গ করে রাফীকে মঞ্চে ডাকলেন তমা মির্জা জুয়া খেলার ভিডিও ভাইরাল, সমালোচনায় বুড়িচং বিএনপি নেতা

ফেনী কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি

ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার:
  • আপডেট সময় : ১০:২৯:২৫ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫ ১৮১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফখরুল আলম সাজু
ক্রাইম রিপোর্টার:

ফেনী সরকারি কলেজের এক নারী শিক্ষার্থীকে হিজাব নিয়ে হেনস্তা, পর্দা সম্পর্কে কটূক্তি, শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত সহযোগী অধ্যাপক বিপ্লব কুমার শীলের বিচার প্রক্রিয়া অনিশ্চিত হয়ে পড়া এবং তাকে বাঁচানোর অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

৩ ডিসেম্বর বুধবার সকাল ১১টায় ফেনী কলেজের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়, এতে শিক্ষার্থী, অভিভাবক, সাধারণ মানুষসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা ও অংশ নেন।

মানববন্ধনে বক্তব্যে বলেন, একজন শিক্ষকের কাছ থেকে নৈতিকতা, শিষ্টাচার ও সম্মান পাওয়ার কথা, কিন্তু বিপ্লব কুমার শীল বারবার তা লঙ্ঘন করেছেন, নারী শিক্ষার্থীদের উদ্দেশে কটূক্তি, পর্দা নিয়ে বিদ্বেষ মূলক মন্তব্য এবং দায়িত্বে অবহেলার মতো গুরুতর অভিযোগ তার বিরুদ্ধে উঠে এসেছে।

বক্তব্যে আরও অভিযোগ করে বলেন, তদন্ত প্রক্রিয়া দীর্ঘায়িত করে অভিযুক্ত শিক্ষককে রক্ষার চেষ্টা চলছে, যা শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ অস্থির করে তুলছে এবং ভুক্তভোগীদের মধ্যে আরও শঙ্কা তৈরী করে দিচ্ছে।

মানববন্ধনে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, আমরা শিক্ষককে সম্মান করি, কিন্তু যিনি শিক্ষার্থীদের সম্মান দেন না, তার কোন ভাবেই শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করা উচিত নয়।

আরেক শিক্ষার্থী বলেন, বিচার না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো।

বক্তব্যে আরো বলেন, দ্রুত সময়ের মধ্যে নিরপেক্ষ তদন্ত, অভিযুক্ত বিপ্লব কুমার শীলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফেনী কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি

আপডেট সময় : ১০:২৯:২৫ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫