Header Premium (728×90)

শিক্ষা ও ক্যাম্পাস

অধ্যাপক এফ এ মহিউদ্দিন খান পরিচালিত অধ্যাপক এ বি এম ইসরাইল মফিজা খান পাঠাগার ও মাওলানা আব্দুল হামিদ খাঁন ফোরকানিয়া মাদ্রাসা

নুর উদ্দিন সিয়াম
নোয়াখালী জেলা প্রতিনিধি:

শিক্ষা, সংস্কৃতি ও মানবিক চেতনার প্রসারে নিবেদিত অধ্যাপক এ বি এম ইসরাইল মফিজা খাতুন পাঠাগার একটি অনন্য উদ্যোগ। এটি প্রতিষ্ঠা করেছেন চরশাহী ইউনিয়নের কৃতি সন্তান, ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যাপক, বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. এ এফ মহিউদ্দিন খাঁন স্যার।

পাঠাগারটির নামকরণ করা হয়েছে তাঁর পরম শ্রদ্ধেয় পিতা-মাতার নামে, যা পারিবারিক স্মৃতি ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল উদাহরণ। একইভাবে, মাওলানা আব্দুল হামিদ খাঁন ফোরকানিয়া মাদ্রাসার নামকরণ করা হয়েছে তাঁর পূর্বপুরুষের নামে—ধর্মীয় শিক্ষা ও নৈতিকতার বিকাশের লক্ষ্যে।

স্থাপনা ও কাঠামো

৪ তলা বিশিষ্ট পাঠাগার ভবনের ১ম তলা মক্তব ও নামাজের জন্য নির্ধারিত, আর বাকি তলাগুলো পাঠাগার হিসেবে ব্যবহৃত হয়। এখানে বিশিষ্ট লেখকদের শত শত বই সংরক্ষিত রয়েছে, যা পাঠকদের জন্য উন্মুক্ত।

প্রধান উদ্দেশ্যসমূহ:

গ্রামীণ ও শহুরে শিক্ষার্থীদের জন্য সহজলভ্য বই ও তথ্যসেবা নিশ্চিত করা

জ্ঞানচর্চা, সাহিত্যপাঠ ও গবেষণার পরিবেশ তৈরি করা

তরুণ প্রজন্মকে পড়ার অভ্যাস ও সৃজনশীল চিন্তার দিকে উৎসাহিত করা

সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও শিক্ষামূলক কর্মশালার আয়োজন

ধর্মীয় ও নৈতিক শিক্ষার মান উন্নয়ন

সুবিধাসমূহ

সমৃদ্ধ বইয়ের সংগ্রহ (পাঠ্যবই, সাহিত্য, বিজ্ঞান, ইতিহাস, ধর্মীয় ও প্রবন্ধ)

শান্ত ও আরামদায়ক পড়াশোনার পরিবেশ

নিয়মিত পাঠচক্র ও কুইজ প্রতিযোগিতা

শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বই ধার দেওয়ার ব্যবস্থা
শিশু ও কিশোরদের জন্য ধর্মীয় পাঠদান ও মৌলিক শিক্ষা
এই পাঠাগার ও মাদ্রাসা শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি জ্ঞান, সংস্কৃতি ও নৈতিকতার আলোকবর্তিকা, যা ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত করার প্রত্যয়ে এগিয়ে চলছে।
২০১৭ সালের ডিসেম্বরে প্রখ্যাত চিকিৎসক ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. এ এফ মহিউদ্দিন খান স্যার তাঁর নিজ এলাকায়, লক্ষ্মীপুর জেলার চরশাহীতে প্রতিষ্ঠা করেন অধ্যাপক এ বি এম ইসরাইল – মজিফা খান পাঠাগার।

📚 প্রায় ৩ হাজারেরও বেশি বই সমৃদ্ধ এই পাঠাগার একটি চারতলা ভবনে স্থাপিত, যেখানে রয়েছে বই পড়া ও ঘরে নিয়ে যাওয়ার সুযোগ।
🎓 প্রতি বছর আয়োজিত হয় শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতা ও সাংস্কৃতিক কার্যক্রম।
📖 এখানে পাওয়া যায় বাংলা একাডেমির প্রকাশনা, ইসলামী সাহিত্য, রচনাসমগ্র, উপন্যাস, ছোটগল্প, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক বইসহ নানা ধরণের গ্রন্থ।

👉 লক্ষ্য একটাই – বই পড়ার মাধ্যমে জ্ঞানসমৃদ্ধ, দক্ষ ও আলোকিত প্রজন্ম গড়ে তোলা।
আসুন, সবাই বই পড়ি, সমাজ গড়ি, এবং আলোকিত বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখি।

⏰ পাঠাগার খোলা থাকে সপ্তাহের ৭ দিন
সকাল: ৭:৩০ – ৯:৩০
বিকাল/রাত: ৩:৩০ – ৮:৩০

editor

Recent Posts

চট্টগ্রামে যাত্রা শুরু করল দেশের প্রথম সাইকেল ট্র্যাক

চট্টগ্রামের পতেঙ্গা বিমানবন্দর সড়কে দেশের প্রথম সাইকেল ট্র্যাক উদ্বোধন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।…

4 minutes ago

দিল্লিতে সিজেপির বিক্ষোভ ঘিরে কড়া নিরাপত্তা, ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে তেলাপোকা জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভকে কেন্দ্র করে…

5 minutes ago

নোবেল জয়ী নাভি পিল্লাইকে নিয়ে ট্রাম্পের কঠোর সমালোচনা

এ বছরের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নাভি পিল্লাইকে নিয়ে কঠোর মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি…

26 minutes ago

কলকাতার হাসপাতালে মারা গেলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ…

37 minutes ago

নাটোরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু

নাটোরের নলডাঙ্গায় তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার বাসুদেবপুর রেল স্টেশন…

46 minutes ago

৩১ অক্টোবরের লংমার্চে প্রশাসনিক সহযোগিতা চেয়ে ডিসিকে চিঠি জামায়াতের

১১ দলীয় ঐক্যের উদ্যোগে আগামী ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ কর্মসূচি শান্তিপূর্ণভাবে বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা…

48 minutes ago

This website uses cookies.