১১ দলীয় ঐক্যের উদ্যোগে আগামী ৩১ অক্টোবর (শনিবার) ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে একটি লংমার্চ কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রশাসনের সার্বিক সহযোগিতা চেয়ে ঢাকা জেলা প্রশাসকের (ডিসি) কাছে একটি চিঠি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে এই চিঠি পৌঁছে দেন। জেলা প্রশাসকের কার্যালয় থেকে চিঠিটি গ্রহণ করা হয়েছে বলে ড. হেলাল উদ্দিন জানিয়েছেন।
প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, ওই দিন সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু হবে। সমাবেশ শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপির নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দসহ লংমার্চ যাত্রা শুরু করবেন।
লংমার্চের দাবিগুলোর মধ্যে রয়েছে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধের মতো ৮ দফা দাবি।
ড. হেলাল উদ্দিন সাংবাদিকদের জানান, লংমার্চের গাড়িবহর, জনসভা এবং পথসভাগুলো যেন শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়, সেজন্যই এই সহযোগিতা চাওয়া হয়েছে। প্রশাসনের কাছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় পুলিশ, ট্রাফিক ও সড়ক ও জনপথ বিভাগের সর্বাত্মক সহায়তা প্রদানের অনুরোধ জানানো হয়েছে।
পাবনার সাঁথিয়ায় অসুস্থ মা মুন্নি খাতুনকে নিজের সঙ্গে রাখতে অস্বীকৃতি জানিয়েছেন ছেলে সাগর হোসেন। ইউএনওর…
জীবন থেকে নেওয়া বাস্তব অভিজ্ঞতার আলোকে এইচ আর প্রফেশনাল আকাশ আহমেদ তুলে ধরেছেন জীবনের ২০টি…
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করেছে।
জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার ঘটনায় সাময়িক নিষেধাজ্ঞার মুখে পড়েছেন পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো।…
চট্টগ্রামের পতেঙ্গা বিমানবন্দর সড়কে দেশের প্রথম সাইকেল ট্র্যাক উদ্বোধন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।…
ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে তেলাপোকা জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভকে কেন্দ্র করে…
This website uses cookies.