Header Premium (728×90)

Categories: সারাদেশ

নাটোরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃত্যু

নাটোরের নলডাঙ্গায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক পুরুষ নিহত হয়েছেন। শুক্রবার (০৯ অক্টোবর) উপজেলার ৫ নম্বর বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের বাসুদেবপুর রেল স্টেশন সংলগ্ন ২৪৬/৪-৬ কিলোমিটার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে চিলাহাটিগামী 'তিতুমীর এক্সপ্রেস' ট্রেনটি বাসুদেবপুর রেল স্টেশন এলাকা অতিক্রম করার সময় ওই ব্যক্তি ট্রেনের সঙ্গে ধাক্কা খান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রেনের প্রধান খালাসী মো. শাহার আলী বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে নলডাঙ্গা থানা পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে নলডাঙ্গা থানার জরুরি ডিউটিতে থাকা উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালেক সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এলাকাটি রেলওয়ে কর্তৃপক্ষের আওতাধীন হওয়ায় পরবর্তীতে সান্তাহার রেলওয়ে থানার এসআই মাহফুজুর রহমান ও কনস্টেবল লিটন ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এরপর আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্তের জন্য লাশটি সান্তাহার রেলওয়ে থানায় নিয়ে যাওয়া হয়। ডিএসবি নাটোর সূত্রে নিশ্চিত করা হয়েছে যে, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

অসুস্থ মায়ের আকুতি, ছেলের কাছে স্থান মেলেনি মুন্নি খাতুনের

পাবনার সাঁথিয়ায় অসুস্থ মা মুন্নি খাতুনকে নিজের সঙ্গে রাখতে অস্বীকৃতি জানিয়েছেন ছেলে সাগর হোসেন। ইউএনওর…

2 minutes ago

ভালো মানুষ হয়ে বেঁচে থাকাই জীবনের সবচেয়ে বড় সফলতা

জীবন থেকে নেওয়া বাস্তব অভিজ্ঞতার আলোকে এইচ আর প্রফেশনাল আকাশ আহমেদ তুলে ধরেছেন জীবনের ২০টি…

5 minutes ago

তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মধ্যরাতে ককটেল নিক্ষেপ

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করেছে।

8 minutes ago

জাতীয় দলের ক্যাম্প ছেড়ে নিষেধাজ্ঞায় পর্তুগাল তারকা রোনালদো

জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার ঘটনায় সাময়িক নিষেধাজ্ঞার মুখে পড়েছেন পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো।…

18 minutes ago

চট্টগ্রামে যাত্রা শুরু করল দেশের প্রথম সাইকেল ট্র্যাক

চট্টগ্রামের পতেঙ্গা বিমানবন্দর সড়কে দেশের প্রথম সাইকেল ট্র্যাক উদ্বোধন করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।…

37 minutes ago

দিল্লিতে সিজেপির বিক্ষোভ ঘিরে কড়া নিরাপত্তা, ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে তেলাপোকা জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভকে কেন্দ্র করে…

38 minutes ago

This website uses cookies.