Header Premium (728×90)

Categories: জাতীয়

অসুস্থ মায়ের আকুতি, ছেলের কাছে স্থান মেলেনি মুন্নি খাতুনের

পাবনার সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে গত বৃহস্পতিবার মা-ছেলের বিরোধ নিয়ে একটি শুনানির আয়োজন করা হয়। সেখানে অসুস্থ মুন্নি খাতুন (৫৫) তাঁর ছেলে সাগর হোসেনকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে আকুতি জানান, ‘আমি তোর সাথে যাবোরে, ও সোনার বাজানরে। আমি আর কিছু চাই না।’ কিন্তু মায়ের এই আকুতিতে মন গলেনি ছেলের। সাগর হোসেনের সাফ কথা, তিনি মায়ের ভরণপোষণের খরচ দেবেন, তবে মাকে নিজের সঙ্গে রাখা সম্ভব নয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শুনানিতে ইউএনও সেলিম আহমেদ ছেলেকে বোঝানোর চেষ্টা করলেও সাগর নিজের অবস্থানে অনড় থাকেন। একপর্যায়ে সাগর জানান, মাকে তাঁর সঙ্গে থাকতে দিলে আত্মহত্যা করা ছাড়া উপায় থাকবে না। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সাগরের বিয়ের পর থেকে তাঁর স্ত্রী ও মায়ের মধ্যে বনিবনা হচ্ছিল না। পরে সাগরের বোনও মায়ের পক্ষ নিয়ে বিবাদে জড়ালে পারিবারিক অশান্তি চরমে পৌঁছায়। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে কয়েক দফা সমাধানের চেষ্টা করেও এই বিরোধ মেটানো সম্ভব হয়নি।

সাগর হোসেন সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ হিসেবে কর্মরত। তাঁর বাবা সিরাজুল ইসলাম অনেক আগেই মারা গেছেন। মুন্নি খাতুন এখন আর স্বামীর রেখে যাওয়া বাড়িতে ছেলের সঙ্গে থাকেন না, থাকেন মেয়ের বাড়িতে। এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের তথ্যমতে, মুন্নি খাতুনের নিজের নামে প্রায় ১০ লাখ টাকার জমি রয়েছে। মূলত আর্থিক অনটনের চেয়ে পারিবারিক টানাপোড়েনই এই বিরোধের মূল কারণ।

নাগডেমরা ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান জানান, তিনি দীর্ঘ সময় ধরে এই বিরোধ মেটানোর চেষ্টা করছেন। সাগরের অভিযোগ, অতীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে মায়ের অভিযোগের কারণে তাঁকে ডেকে নিয়ে মারধর করা হয়েছিল, যা তাঁর অভিমান আরও বাড়িয়ে দিয়েছে। চেয়ারম্যানের মতে, মায়ের কিছু ভুল থাকলেও একমাত্র ছেলে হয়ে মাকে কাছে রাখতে না চাওয়াটা মেনে নেওয়া কঠিন।

ইউএনও সেলিম আহমেদ জানান, প্রায় এক সপ্তাহ আগে মুন্নি খাতুন ও সাগরের মামা লিখিত অভিযোগ দিলে সাগরকে নোটিশ পাঠানো হয়। শুনানিতে সাগরকে মা-বাবার ভরণপোষণ আইন ও মানবিক দিকগুলো বোঝানো হলেও কোনো কাজ হয়নি। ইউএনও বলেন, এটি মূলত আর্থিক নয়, মানসিক সমস্যা। তিনি আরও জানান, মুন্নি খাতুন বিভিন্ন সরকারি ভাতা পান। শুনানি শেষে সাগরকে মাকে জড়িয়ে ধরে কাঁদতে দেখা গেলেও তিনি নিজের সিদ্ধান্তে অটল রয়েছেন। আপাতত আর চাপ প্রয়োগ না করে কিছুদিন পর কাউন্সেলিংয়ের মাধ্যমে বিরোধ মেটানোর চেষ্টা করবেন বলে জানিয়েছেন ইউএনও।

কিন্তু তিনি কারণটি স্পষ্ট করে বলেননি।সেলিম আহমেদ, ইউএনও, সাঁথিয়া.৫৫ বছর বয়সী মুন্নি খাতুনের সঙ্গে এ বিরোধ নিয়ে কিছু বলতে নারাজ সাগর (৩২)।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

Recent Posts

সৌদি আরবে এক সপ্তাহে ১০ হাজার অভিবাসী নিজ দেশে ফেরত

শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে সৌদি আরবের বিশেষ অভিযানে ১০ হাজার ৪৩১ জন…

9 minutes ago

রিয়াদের বিমানবন্দর বন্ধের সময়সীমা বাড়ায় বিমানের ফ্লাইট স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধের সময়সীমা ১১ অক্টোবর পর্যন্ত বাড়ানোয় বিমান বাংলাদেশ…

29 minutes ago

জনগণের অর্থের প্রতিটি পয়সা যেন দেশের স্বার্থে ব্যয় হয়: প্রধানমন্ত্রী

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বরাদ্দ দেওয়া জনগণের অর্থের প্রতিটি পয়সা যাতে সঠিকভাবে দেশের ও মানুষের স্বার্থে…

39 minutes ago

রিয়াদে বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত

সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে।…

49 minutes ago

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে নিয়োগ বঞ্চিতদের আমরণ অনশন

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত সুপারিশ পেয়েও নিয়োগপত্র না পাওয়া ৮৩ জন প্রার্থীর মধ্যে প্রায়…

1 hour ago

দাকোপে ঢাকী নদীর ভাঙনে বিলীন বেড়িবাঁধ, আতঙ্কে স্থানীয়রা

খুলনার দাকোপ উপজেলায় ঢাকী নদীর ভয়াবহ ভাঙনে ওয়াপদার বেড়িবাঁধের একাধিক স্থানে ধস ও ফাটল দেখা…

1 hour ago

This website uses cookies.