সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের কার্যক্রম বন্ধ রাখার সময়সীমা বর্ধিত করেছে। নতুন সময়সীমা অনুযায়ী, আগামী ১১ অক্টোবর ২০২৬ তারিখ রাত ৯টা (UTC) পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ থাকবে, যা বাংলাদেশ সময় ১২ অক্টোবর রাত ৩টা পর্যন্ত কার্যকর।
বিমানবন্দরটি পুনরায় চালুর বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাধ্য হয়ে তাদের ১১ ও ১২ অক্টোবর ২০২৬ তারিখের ঢাকা–রিয়াদ ও রিয়াদ–ঢাকা রুটের নির্ধারিত BG339 ও BG340 ফ্লাইট দুটি স্থগিত ঘোষণা করেছে।
ফ্লাইট ও সময়সূচি সংক্রান্ত পরবর্তী সর্বশেষ তথ্য আগামী ১২ অক্টোবর ২০২৬ তারিখ বাংলাদেশ সময় দুপুর ১২টায় যাত্রীদের জানানো হবে। ফ্লাইট স্থগিতের কারণে সম্মানিত যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং এ বিষয়ে যাত্রীদের সহযোগিতা কামনা করেছে।
নেত্রকোণার মদন উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাল্যবিবাহ…
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়, সে…
রিয়াদ বিমানবন্দরে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও শোক প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা…
সুপ্রিম কোর্টের দীর্ঘ অবকাশের কারণে বিচারিক কার্যক্রমে গতি কমছে এবং বিচারপ্রার্থীদের ন্যায়বিচার প্রাপ্তি ব্যাহত হচ্ছে…
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি দাবিতে চলমান আন্দোলনে বড় ধরনের ধাক্কা লেগেছে। খাইবার পাখতুনখোয়া…
সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের কটিয়াদীর প্রবাসী কামরুল ইসলামের মৃত্যু হয়েছে। সোমবার সকালে নাইট…
This website uses cookies.