সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় মো. কামরুল ইসলাম (২৬) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। সোমবার সকালে রিয়াদের বানবান এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত কামরুল কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বেতাল গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, কামরুল রিয়াদের বানবান এলাকার আল মদিনা কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। সোমবার সকালে নাইট ডিউটি শেষে রুমে ফেরার পথে পানিবাহী ট্যাংকারের সঙ্গে একটি লড়ি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। লড়ি গাড়িতে থাকা কামরুল ঘটনাস্থলেই প্রাণ হারান। সৌদিপ্রবাসী একই এলাকার বিল্লাল মিয়া মোবাইল ফোনে বাড়িতে কামরুলের মৃত্যুর খবরটি জানান।
পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে প্রায় চার বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন কামরুল। এক বছর আগে ছুটিতে বাড়িতে এসে তিনি বিয়ে করেছিলেন। তার স্ত্রী খাদিজা আক্তার আখি জানান, ২০২৫ সালে তিন মাসের ছুটিতে এসে কামরুল তাকে বিয়ে করেন। তিনি তার স্বামীর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন।
ছেলের মৃত্যুর খবর শুনে শোকে দিশেহারা বাবা জয়নাল আবেদীন জানান, সংসারের অভাব দূর করতে ধারদেনা করে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলেন। তিনি বলেন, বাড়িতে একটি নতুন ঘর নির্মাণ করছিলেন কামরুল, এখন সেই ঘরে কে থাকবে। মসূয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাবেক ইউপি সদস্য জহিরুল ইসলাম জহির জানান, কামরুলের মৃত্যুর খবরে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে কামরুলের স্ত্রী ও বৃদ্ধ বাবা-মা চরম অনিশ্চয়তায় পড়েছেন। তিনিও কামরুলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারি সহযোগিতার আহ্বান জানিয়েছেন।
চ্যাম্পিয়নস লিগের ম্যাচে রিয়াদ এয়ার মেট্রোপলিটানোতে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের…
অক্টোবর মাসে ভারতের রাজপথজুড়ে তরুণদের ব্যাপক বিক্ষোভ ও মোদি সরকারের কঠোর দমনপীড়নের প্রেক্ষাপটে নরেন্দ্র মোদির…
মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার কালীঘাটে মমতা ব্যানার্জীর বাসভবনের কাছে এক নারী ছুরি নিয়ে তাকে আক্রমণের চেষ্টা…
বলিউড অভিনেতা সালমান খানের দীর্ঘদিনের ভক্ত অভিনেত্রী মেহবুবা মাহনূর চাঁদনী। প্রিয় তারকার সঙ্গে দেখা করার…
অভিনেত্রী সাবিলা নূরের দাম্পত্য জীবন নিয়ে শোবিজ পাড়ায় নানা গুঞ্জন ছড়াচ্ছে। 'রকস্টার' সিনেমার ডিওপি আব্দুল…
সৌদি আরবে চলমান বিমানবন্দর হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে…
This website uses cookies.