সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে প্রায় ১০ হাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হবে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের লক্ষ্যে বিজিবি একটি সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। বিজিবি সদর দফতরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
পরিকল্পনা অনুযায়ী, আগামী ১৬ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত সারা দেশে এই বিপুল সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন থাকবে।
লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান জানান, বিজিবির নিরাপত্তা পরিকল্পনার মূল অংশগুলোর মধ্যে রয়েছে নিয়মিত টহল পরিচালনা, গোয়েন্দা নজরদারি জোরদার করা এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রাখা। সম্ভাব্য ঝুঁকিগুলো আগে থেকেই চিহ্নিত করা, গুজব ও সাম্প্রদায়িক উসকানির বিষয়ে সতর্ক নজর রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় দ্রুত সাড়া দেওয়ার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে এবং ব্যাটালিয়ন সদরের নিকটবর্তী এলাকাসহ মোট ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপে বিজিবি নিরাপত্তা সহায়তা দেবে। এছাড়া, দূরবর্তী ও দুর্গম এলাকায় দ্রুত টহল ও সহায়তা পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় সংখ্যক অস্থায়ী ক্যাম্প স্থাপনের পদক্ষেপও নেওয়া হয়েছে।
রাজধানী ঢাকায় বিজিবি মোতায়েন ও তাদের দায়িত্বের পরিধি সরকারের নির্দেশনা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদার ভিত্তিতে নির্ধারিত হবে। প্রয়োজন অনুযায়ী ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে টহল, গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা সহায়তা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার জন্য বিজিবি প্রস্তুত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।
ফ্রান্সের বড় বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানের শত শত সুপারমার্কেটের হিমায়নব্যবস্থায় নজিরবিহীন সাইবার হামলা হয়েছে। এতে…
যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার চেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক…
আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে ইবাদত হোসেনের বলে দুর্দান্ত এক ক্যাচ নিয়ে ইকরাম আলিখিলের উইকেট তুলে…
দেশের ভেতর সন্ত্রাস ও সহিংসতা উসকে দেওয়ার চেষ্টার কারণে বর্তমান সরকারের পক্ষে আওয়ামী লীগের সাথে…
রাজধানীর বিভিন্ন এলাকায় এলপিজি সিলিন্ডারের তীব্র সংকট দেখা দিয়েছে। চাহিদা অনুযায়ী সরবরাহ না থাকায় নির্ধারিত…
প্রবাসীদের বিভিন্ন সেবা সহজ করা এবং তাঁদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ‘প্রবাসী কার্ড’ চালুর…
This website uses cookies.