রাজধানীর বিভিন্ন এলাকায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের তীব্র সংকট দেখা দিয়েছে। মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের সিলিন্ডার বিক্রেতা রবিউল ইসলাম জানান, তাঁর কাছে ২০০টি সিলিন্ডারের চাহিদা থাকলেও কোম্পানি থেকে মাত্র ৫০টি সরবরাহ করা হয়েছে। গ্রাহকদের ক্রমাগত ফোন এলেও তাদের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না।
একই পরিস্থিতির কথা জানিয়েছেন ধানমন্ডির শংকরের দিপু এন্টারপ্রাইজের মালিক নাহিদ ইসলাম। তিনি বলেন, তাঁর দৈনিক চাহিদা ৭০ থেকে ৮০টি হলেও আজ পেয়েছেন মাত্র ২০টি। চাহিদা সামলাতে না পেরে অনেক অর্ডারই নেওয়া সম্ভব হচ্ছে না। আদাবর, মোহাম্মদপুর, ধানমন্ডি, ফার্মগেট ও কারওয়ান বাজারের বিক্রেতারাও একই সংকটের কথা জানিয়েছেন। ফার্মগেটের বিক্রেতা মো. হেদায়েতুল্লাহ জানান, যাঁরা আগে অর্ডার দিয়েছেন তাঁদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং নতুন অর্ডার নিয়ে রাখা হচ্ছে, তবে সিলিন্ডার এলে তবেই সরবরাহ করা সম্ভব হবে।
গত ৪ অক্টোবর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১২ কেজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করে। কিন্তু বর্তমানে রাজধানীর বিভিন্ন দোকানে প্রতিটি সিলিন্ডার কিনতে ক্রেতাদের অতিরিক্ত ৪০০ থেকে ৪৫০ টাকা গুনতে হচ্ছে। বর্তমানে প্রতিটি ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ২০০ থেকে ২ হাজার ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া টিক্কাপাড়ার বিসমিল্লাহ এন্টারপ্রাইজে ৪৫ কেজির একটি সিলিন্ডারের দাম চাওয়া হচ্ছে ৬ হাজার ৩০০ টাকা এবং ৫ কেজির সিলিন্ডার বোতলসহ ১ হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। দোকানটির কর্মচারী সাগর হোসেন জানান, ৪০টি সিলিন্ডারের অর্ডারের বিপরীতে মাত্র ২০টি সরবরাহ পেয়েছেন।
এদিকে, এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড তাদের দাবি আদায়ে আগামী বৃহস্পতিবার ও শুক্রবার সারা দেশে দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এলপিজি ব্যবসায়ীদের হয়রানি বন্ধসহ কয়েক দফা দাবিতে এই কর্মসূচি দেওয়া হয়েছে এবং দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এই ঘোষণার ফলে সাধারণ ক্রেতাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ধানমন্ডির রাইসুল ইসলাম নামের এক ক্রেতা জানান, সিলিন্ডারের সংকট ও দোকান বন্ধের খবরে তিনি আগেভাগে গ্যাস কিনতে এসেছেন, কারণ গ্যাস না পেলে তাঁর জীবনযাত্রা ব্যাহত হবে।
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের জানিয়েছেন, বর্তমান সরকারের মেয়াদকালেই সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের লক্ষ্য নিয়ে কাজ…
বঙ্গোপসাগরে মাছ ধরার নৌযানের অবস্থান শনাক্ত, চলাচল পর্যবেক্ষণ এবং অবৈধ কর্মকাণ্ডের তথ্য সংগ্রহে ৬০০ কোটি…
প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালউদ্দিন চৌধুরীসহ আটজনকে ১৪ বছরের কারাদণ্ড…
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিন সুপ্রিম কোর্টের উভয় বিভাগের…
এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সুখবর। ফল প্রকাশের ১৫ দিনের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়ার…
ফ্রান্সের বড় বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানের শত শত সুপারমার্কেটের হিমায়নব্যবস্থায় নজিরবিহীন সাইবার হামলা হয়েছে। এতে…
This website uses cookies.