ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে তেলাপোকা জনতা পার্টির (সিজেপি) আন্দোলনকে কেন্দ্র করে রাজধানী দিল্লিজুড়ে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। শনিবার দিল্লির যন্তর মন্তরে সিজেপির আহ্বায়ক অভিজিৎ দীপকের নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচির কথা রয়েছে। পরিস্থিতি সামাল দিতে ও আইনশৃঙ্খলা বজায় রাখতে দিল্লি পুলিশ এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) ৪০ হাজারের বেশি সদস্য মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে পুলিশের নির্দেশনা অমান্য করার অভিযোগে জনপ্রিয় ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছে গুরুগ্রাম পুলিশ।
বিক্ষোভ আন্দোলন ঠেকানো ও নিরাপত্তা রক্ষায় রাজধানীজুড়ে গণপরিবহন ও ইন্টারনেট সেবায় কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। দিল্লির রাজীব চক, নিউ দিল্লি, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, প্যাটেল চক এবং কাশ্মীর গেটসহ ৪৫টি মেট্রো স্টেশনের প্রবেশদ্বার তালাবদ্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া ভোর ৪টা থেকে দুপুর ২টার মধ্যে নিউ দিল্লি ও হজরত নিজামুদ্দিন স্টেশনে পৌঁছানোর কথা থাকা দূরপাল্লার ও লোকাল মিলিয়ে ২৫০টিরও বেশি ট্রেন বাতিল করা হয়েছে। জনপথ-কর্তব্য পথ ক্রসিং থেকে চার কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ২৪ ঘণ্টার জন্য ইন্টারনেট সেবা স্থগিত রাখা হয়েছে।
যন্তর মন্তরগামী প্রতিটি সড়কে ব্যারিকেড ও স্পাইক স্ট্রিপ বসিয়ে পুরো এলাকা অবরুদ্ধ করা হয়েছে। অভিজিৎ দীপকে এবং তাঁর দলের সদস্যরা যন্তর মন্তরের উদ্দেশ্যে রওনা হওয়ার পর আকাশপথে নজরদারির জন্য ড্রোন মোতায়েন করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ ইতিমধ্যেই আন্দোলনস্থলের আশপাশ থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়েছে এবং রাতভর অভিযান চালিয়ে ১,০০০ জনেরও বেশি মানুষকে আটক করেছে।
এদিকে সিজেপি নেতা অভিজিৎ দীপকে দাবি করেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের তরুণ প্রজন্মকে ভয় পাচ্ছেন। শনিবার সকালে মুম্বাই থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করার সময় বার্তা সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, তাঁদের আন্দোলনের মূল উদ্দেশ্য রাজধানীতে শান্তিপূর্ণ জমায়েত সৃষ্টি করা। সরকার তাঁদের স্বাভাবিক কর্মসূচিতে বাধা দিয়ে নিজেদের ভীতির কথাই প্রমাণ করছে।
ময়মনসিংহের গৌরীপুরে পারিবারিক কলহের জেরে আড়াই বছর বয়সী শিশু ওয়াসকুরুনিকে বিষ খাইয়ে হত্যার ঘটনায় আদালতে…
শিক্ষা খাতের অনিয়ম, তরুণদের ভবিষ্যৎ ও ভোটার তালিকা সংশোধনের দাবিতে ভারতের ‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলনে…
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে এক অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ রেখে পালিয়েছেন দুই ব্যক্তি। শুক্রবার…
ককরোচ জনতা পার্টির (সিজেপি) আইনজীবী দলের প্রধান রত্না সিংকে আরও তিন আইনজীবীসহ আটক করেছে পুলিশ।
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিন ১২৪ রানের উদ্বোধনী জুটির পর মিডল অর্ডারের ব্যর্থতায় ৮…
মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী যুদ্ধের মধ্যেও ইসরাইলের অর্থনীতি নানা সূচকে বেশ চাঙা। ২০২৪ সালে জিডিপি প্রবৃদ্ধি ১…
This website uses cookies.