Header Premium (728×90)

নোবেল জয়ী নাভি পিল্লাইকে নিয়ে ট্রাম্পের কঠোর সমালোচনা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বছরের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নাভি পিল্লাইকে নিয়ে তীব্র কটাক্ষ করেছেন। নিউইয়র্কে রিপাবলিকানদের এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প বলেন, তিনি জাতিসংঘের সঙ্গে যুক্ত একজন উদারপন্থি ব্যক্তি, যার নাম আগে কেউ কখনো শোনেনি। নাভি পিল্লাই জাতিসংঘের একটি তদন্ত কমিশনের নেতৃত্ব দিয়েছিলেন, যারা তদন্ত শেষে জানিয়েছিল যে গাজায় ইসরাইল গণহত্যা চালিয়েছে।

আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে আয়োজিত ওই সমাবেশে ট্রাম্প বলেন, এমন একজনকে নোবেল দেওয়া হয়েছে যাকে কেউই চেনে না, যা রহস্যজনক। তবে এর মধ্যেই তিনি তাকে অভিনন্দন জানাতে ভোলেননি। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালেও তিনি একই ধরনের মন্তব্য করে লেখেন, এই নারী সম্পর্কে তিনি বা অন্য কেউ কিছুই জানেন না। তার দাবি, ইসরাইলকে ঘৃণা করা ছাড়া আর কোনো কারণে তাকে নোবেল দেওয়ার মতো পরিচিতি নেই।

পুরস্কার না পাওয়া নিয়ে দীর্ঘদিনের ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট হিসেবে তার প্রতিনিধিত্বে যুক্তরাষ্ট্রেরই নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত ছিল। তিনি পুরস্কারটির সঙ্গে সংশ্লিষ্ট দেশ নরওয়ের কড়া সমালোচনা করে একে দেশটির জন্য ‘অমোচনীয় কলঙ্ক’ বলে অভিহিত করেন। ট্রাম্প বলেন, ‘আমরা নরওয়েকে ভুলব না।’ পুরস্কার না পাওয়াকে যুক্তরাষ্ট্রের প্রতি নরওয়ে ও অন্যান্য দেশের শোষণমূলক আচরণের নিদর্শন হিসেবেও তিনি উল্লেখ করেন।

নিজের সাফল্যের কথা তুলে ধরে ট্রাম্প দাবি করেন, তিনি আটটি যুদ্ধের অবসান ঘটিয়েছেন, যার মধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যকার সংঘাতও রয়েছে। তার মতে, এই আটটি যুদ্ধের যেকোনো একটির জন্যই নোবেল পুরস্কার পাওয়া সম্ভব ছিল এবং কোনো প্রেসিডেন্টই এমনটা করতে পারেননি। সবশেষে তিনি অভিযোগ করেন, ‘গণতন্ত্রবিরোধী ও সভ্যতার শত্রু’ হিসেবে পরিচিত একদল উগ্র মতাদর্শীর কারণে নোবেল শান্তি পুরস্কার চিরতরে তার গ্রহণযোগ্যতা হারিয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

ওয়ানডে দলে প্রথমবার ডাক পেলেন রহস্য স্পিনার আলিস

আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য ১৬ সদস্যের বাংলাদেশ ওয়ানডে দল ঘোষণা করা…

6 minutes ago

দিল্লিতে যন্তর মন্তরে যাওয়ার পথে কেজরিওয়ালসহ বহু নেতা আটক

ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ। যন্তর…

15 minutes ago

কেন্দুয়ায় এক রাতে কৃষকের ৪ গরু চুরি, ক্ষতি ৫ লাখ টাকা

নেত্রকোণার কেন্দুয়ায় শুক্রবার গভীর রাতে এক কৃষকের গোয়ালঘর থেকে চারটি গরু চুরি হয়েছে। ভুক্তভোগী কৃষক…

36 minutes ago

শিল্পকলায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় আটক এক

রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দিতে গিয়ে রাষ্ট্র সংলাপ ফোরামের…

39 minutes ago

হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি হলেন ক্যাটি জাকারিয়া

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকার ক্যাটি জাকারিয়াকে হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি হিসেবে…

44 minutes ago

কেশবপুরে রোগযন্ত্রণা সইতে না পেরে দুই বৃদ্ধের আত্মহত্যা

যশোরের কেশবপুরে শারীরিক ও বার্ধক্যজনিত যন্ত্রণা সহ্য করতে না পেরে দুই বৃদ্ধ আত্মহত্যা করেছেন। পুলিশ…

52 minutes ago

This website uses cookies.