Header Premium (728×90)

Categories: জাতীয়

কেশবপুরে রোগযন্ত্রণা সইতে না পেরে দুই বৃদ্ধের আত্মহত্যা

যশোরের কেশবপুর উপজেলায় বার্ধক্যজনিত ও শারীরিক রোগযন্ত্রণা সহ্য করতে না পেরে দুই বৃদ্ধ আত্মহত্যা করেছেন। হাসপাতাল ও থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পাঁচপোতা গ্রামের মৃত হাজারি লাল দাসের ছেলে ৭০ বছর বয়সী পঞ্চানন দাস দীর্ঘদিন ধরে পেটের ব্যথায় ভুগছিলেন। এই অসহ্য যন্ত্রণা সইতে না পেরে গত শুক্রবার রাতে তিনি বাড়িতে থাকা ঘাস মারা বিষ পান করেন। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে কেশবপুর সরকারি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে তার সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।

একই রাতে উপজেলার কড়িয়াখালী গ্রামে আরেকটি আত্মহত্যার ঘটনা ঘটে। ছবেদ আলি গাজীর ছেলে রুহল কুদ্দুস (৬০) বার্ধক্যজনিত শারীরিক কষ্ট সহ্য করতে না পেরে রাত সাড়ে ১০টার দিকে তাদের বাড়ির রান্নাঘরের আড়ার সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন। শনিবার সকালে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে কেশবপুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেহেনেয়াজ দুই বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। কেশবপুর থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল সংগ্রহ করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে লাশ দাফন ও সৎকারের অনুমতি দেওয়া হয়েছে।

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ১৫: ০৩আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ১৫: ১৩

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

আইনের শাসন ও স্থিতিশীলতায় বিএনপি বিশ্বাসী: রুহুল কবির রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি শান্তি, স্থিতিশীলতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় বিশ্বাসী।…

15 minutes ago

যুক্তরাজ্যে ভুয়া আশ্রয় আবেদনের অভিযোগে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩

যুক্তরাজ্যে সমকামী পরিচয়ে ভুয়া আশ্রয় আবেদনের অভিযোগে বাংলাদেশি সংগীতশিল্পী সাজ্জাদ মিয়াসহ কয়েকজনকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ…

21 minutes ago

দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপনের লক্ষ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আয়োজিত মতবিনিময়…

24 minutes ago

তাজমিন হত্যা: রাজুকে জিজ্ঞাসাবাদ শেষে কক্সবাজারেই রেখে ফিরল কুমিল্লা ডিবি

কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন হত্যা মামলায় আটক রিয়াজ উদ্দিন রাজুকে নিজেদের হেফাজতে নেয়নি…

25 minutes ago

নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার: প্রধানমন্ত্রী

ঢাকা-১৭ আসনের হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ধর্মের ভিত্তিতে নয়, নাগরিক…

34 minutes ago

দুই কোটির বেশি মূল্যের বিএমডব্লিউ গাড়ি কিনলেন রণবীর সিং

বলিউড অভিনেতা রণবীর সিং নিজের গাড়ির সংগ্রহে যুক্ত করেছেন বিএমডব্লিউ আই৭ মডেলের একটি বিলাসবহুল বৈদ্যুতিক…

37 minutes ago

This website uses cookies.