আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপন এবং রংপুর মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) উদ্যোগে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। আরপিএমপি পুলিশ কমিশনার মুঃ মাহবুবুর রশীদ, পিপিএম-সেবা সভায় সভাপতিত্ব করেন।
সভায় সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, জেলা পরিষদের প্রশাসক মোঃ সাইফুল ইসলামসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পূজা উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন। শারদীয় দুর্গাপূজা উৎসব কমিটি-২০২৬ রংপুর মহানগরের আহ্বায়ক ডা. নিখিলেন্দ্র শংকর গুহ রায় ও সদস্য সচিব শ্রী বিপ্লব রায়সহ সংশ্লিষ্টরা সভায় অংশ নিয়ে তাদের মতামত তুলে ধরেন।
পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, যান চলাচল নিয়ন্ত্রণ, জনসমাগম ব্যবস্থাপনা এবং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল পুলিশ প্রশাসনের ভূমিকার প্রশংসা করে আশা প্রকাশ করেন যে, এবার পূজায় হিন্দু ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে উৎসব পালন করতে পারবেন। আরপিএ কর্তৃপক্ষ চেয়ারম্যান সামসুজ্জামান সামু বলেন, উৎসবের নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনাকে বর্তমান সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং পুলিশ বাহিনীকে সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
পুলিশ কমিশনার মুঃ মাহবুবুর রশীদ বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে পূজা সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পূজা উদযাপন কমিটি ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতা প্রয়োজন। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও ধারণ করা ভিডিও সংরক্ষণের নির্দেশ দেন। এছাড়া পূজামণ্ডপে পুলিশ ও আনসার সদস্য মোতায়েনসহ নিয়মিত টহল বৃদ্ধি এবং পূজা উদযাপন কমিটির সঙ্গে কার্যকর সমন্বয়ের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নিশ্চয়তা প্রদান করেন তিনি।
দেশের তরুণ ও শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ থাবা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান…
২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধের ইতিহাসসহ নতুন বেশ কিছু বিষয় যুক্ত করার উদ্যোগ…
নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তা প্রসঙ্গে যুক্তরাষ্ট্র…
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় অবস্থিত ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড কারখানায় আগুন লেগেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার…
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে দুর্যোগের ঝুঁকিহ্রাস কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন চট্টগ্রামের মিরসরাই…
গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের…
This website uses cookies.