Header Premium (728×90)

দিল্লিতে যন্তর মন্তরে যাওয়ার পথে কেজরিওয়ালসহ বহু নেতা আটক

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে নজিরবিহীন ধরপাকড় চালাচ্ছে দিল্লি পুলিশ। যন্তর মন্তরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে যোগ দেওয়ার প্রস্তুতির সময় জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি এবং সিজেপির আহ্বায়ক অভিজিৎ দীপকসহ সহস্রাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে।

দিল্লির লোধি এস্টেটে নিজের বাড়ির বাইরে থেকে আম আদমি পার্টির নেতা ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আটক করেছে পুলিশ। একই সময়ে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আটক করা হয়েছে। তিনি তখন দিল্লির নিজ বাসভবনের সামনে অবস্থান ধর্মঘট পালন করছিলেন। সেখান থেকে তাকে আটক করে দিল্লি পুলিশ।

এর আগে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরাকেও আটক করে পুলিশ। দিল্লি হাট থেকে মিছিল নিয়ে যন্তর মন্তরের দিকে যাওয়ার সময় নেহা বোরা, যোগেন্দ্র যাদব ও প্রশান্ত ভূষণকেও আটক করা হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

দিল্লিতে বিক্ষোভের সময় আম আদমি পার্টির প্রধান কেজরিওয়াল আটক

ভারতের রাজধানী দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি থেকে আম আদমি পার্টির (আপ) প্রধান ও…

4 minutes ago

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত…

14 minutes ago

দিল্লিতে বিক্ষোভ দমনে পুলিশি তাণ্ডব, আটক হাজারো আন্দোলনকারী

ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে সিজেপি ও বামপন্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লিতে অন্তত হাজার খানেক বিক্ষোভকারীকে…

24 minutes ago

ওয়ানডে দলে প্রথমবার ডাক পেলেন রহস্য স্পিনার আলিস

আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য ১৬ সদস্যের বাংলাদেশ ওয়ানডে দল ঘোষণা করা…

34 minutes ago

কেন্দুয়ায় এক রাতে কৃষকের ৪ গরু চুরি, ক্ষতি ৫ লাখ টাকা

নেত্রকোণার কেন্দুয়ায় শুক্রবার গভীর রাতে এক কৃষকের গোয়ালঘর থেকে চারটি গরু চুরি হয়েছে। ভুক্তভোগী কৃষক…

1 hour ago

শিল্পকলায় রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় আটক এক

রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দিতে গিয়ে রাষ্ট্র সংলাপ ফোরামের…

1 hour ago

This website uses cookies.