ভারতের রাজধানী দিল্লিতে একটি বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে আম আদমি পার্টির (আপ) প্রধান ও সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আটক করেছে দিল্লি পুলিশ। শনিবার লোধি এস্টেট এলাকায় তাকে আটক করা হয়। আটকের সময় তার সঙ্গে দলের আরও কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আটক হওয়ার ঠিক আগের মুহূর্তে একটি বাস থেকে ভিডিও বার্তা প্রকাশ করেন কেজরিওয়াল। সেখানে তিনি জানান, দিল্লি পুলিশ তাকে, আপ নেতা সঞ্জয় সিংহসহ দলের অন্যান্য নেতাদের আটক করেছে। ভিডিওতে বাসে থাকা বিক্ষোভকারীদের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে স্লোগান দিতেও শোনা যায়।
প্রতিবেদনে জানা গেছে, দিল্লির যন্তর মন্তরে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভে যোগ দেওয়ার জন্য ‘দিল্লি চলো’ আহ্বান জানানোর কয়েক মিনিটের মধ্যেই কেজরিওয়ালকে আটক করা হয়। আটকের পর নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে কেজরিওয়াল বলেন, "এই স্বৈরাচারকে আমরা ভয় পাব না।"
দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আয়োজিত এই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভকারীরা প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে আসছেন।
বিক্ষোভে বাধা দেওয়া এবং নেতাকর্মীদের আটকের ঘটনায় দিল্লির রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। এর আগে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আটক করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। বিক্ষোভ ঘিরে একের পর এক বিরোধী নেতাকে আটকের এই ঘটনায় নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া এবং বিরোধীদের প্রতিবাদের অধিকার নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।
কিশোরগঞ্জের ভৈরবে ইটবোঝাই মাহিন্দ্র ট্রাক্টর উল্টে নূর আলম সিকদার (১৫) নামের এক কিশোর হেলপার নিহত…
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এছাড়া…
সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় ঢাকা থেকে রিয়াদগামী ৮টি ফ্লাইট বাতিল…
অননুমোদিত গ্রে মার্কেটের ফোনের প্রভাবে দেশের মোবাইল হ্যান্ডসেট বাজারের ৪০-৫০ শতাংশ হাতছাড়া হচ্ছে, যার ফলে…
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিটে সফলভাবে পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন হয়েছে। রোববার দুপুরে এই…
শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে সৌদি আরবের বিশেষ অভিযানে ১০ হাজার ৪৩১ জন…
This website uses cookies.