কিশোরগঞ্জের ভৈরবে ইটবোঝাই মাহিন্দ্র ট্রাক্টর উল্টে চাপা পড়ে নূর আলম সিকদার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। রোববার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া খলাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নূর আলম ওই এলাকার আজগর আলী সিকদারের ছেলে এবং পরিবারের আর্থিক সংকটের কারণে অল্প বয়সেই ট্রাক্টরের হেলপার হিসেবে কাজ শুরু করেছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে চালক কাইয়ুম মিয়ার সঙ্গে কাজে বের হয়েছিল নূর আলম। দুপুরে খলাপাড়া এলাকার কয়েকটি বাড়িতে ইট পৌঁছে দিয়ে ফেরার পথে পাকা সড়ক থেকে কাঁচা রাস্তায় নামার সময় মাহিন্দ্র ট্রাক্টরটি উল্টে যায়। এ সময় নিজেকে রক্ষার চেষ্টায় নূর আলম গাড়ি থেকে লাফ দিলেও দুর্ভাগ্যবশত উল্টে যাওয়া ট্রাক্টরের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা ও চালক তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. উম্মে হাবীবা জুঁই জানান, বিকেল ৫টার দিকে স্থানীয়রা নূর আলমকে হাসপাতালে নিয়ে আসেন এবং পরীক্ষা করে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ির নিচে চাপা পড়েই তার মৃত্যু হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের বাবা আজগর আলী সিকদার ছেলের মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন। তিনি জানান, অসুস্থ থাকায় তিনি কাজ করতে পারেন না, তাই পুরো পরিবারটি নূর আলমের ওপরই নির্ভরশীল ছিল। দুই ভাই ও তিন বোনের মধ্যে দ্বিতীয় নূর আলমের এই আকস্মিক মৃত্যুতে তার পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) শাখাওয়াত হোসেন জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং পরিবারের সঙ্গে কথা বলে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ভূমি অফিসের অফিস সহায়ক…
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা.…
সাতক্ষীরা সদরের ধুলিহর-ব্রহ্মরাজপুর শ্রীশ্রী দুর্গাপূজা মণ্ডপে দেড় লক্ষাধিক দিয়াশলাই কাঠি ও রেশমি সুতা ব্যবহার করে…
সৌদি আরবের বিরুদ্ধে চার দফা অভিযান চালানোর দাবি করেছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। রিয়াদের…
রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল প্রশাসনের বিরুদ্ধে দলীয়করণের অভিযোগ তুলে জনগণের প্রয়োজনে আবু…
ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি করা আইনগতভাবে যৌতুক হিসেবে গণ্য হবে না বলে পর্যবেক্ষণ…
This website uses cookies.