Header Premium (728×90)

Categories: জাতীয়

রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় ২ বাংলাদেশি নিহত, ৪ জন আইসিইউতে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এই ভয়াবহ হামলায় আরও চার বাংলাদেশি আহত হয়েছেন, যারা বর্তমানে রিয়াদের কিং খালেদ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।

রবিবার (১১ অক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। প্রতিমন্ত্রী জানান, নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্তের কাজ চলছে। তাদের নিজ জেলা, পরিবারের তথ্য সংগ্রহ এবং স্বজনদের সাথে যোগাযোগের প্রক্রিয়া চলমান রয়েছে।

শামা ওবায়েদ ইসলাম বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত ১৪ জন বাংলাদেশিকে হারানোর ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। সরকার এই বিপর্যয়ে গভীরভাবে শোকাহত। এর আগে হুথিদের হামলায় আরও একজন বাংলাদেশি নিহত হয়েছিলেন। সরকার আশা করছে, এ ধরনের হামলা ও বিপর্যয় দ্রুত বন্ধ হবে।

প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তাকে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী প্রবাসীদের সুরক্ষা ও দেখভালের ওপর সর্বদা গুরুত্ব দিয়ে আসছেন। বিদেশে কর্মরত এই রেমিট্যান্সযোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। সৌদি আরবে অবস্থিত বাংলাদেশের মিশন হতাহতদের বিষয়ে তথ্য সংগ্রহের পাশাপাশি প্রবাসীদের প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হামলার ঘটনার পরপরই রিয়াদগামী ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে। কিং খালিদ বিমানবন্দরে বাংলাদেশের কোনো ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, এখন পর্যন্ত সরকারের কাছে এ ধরনের কোনো তথ্য নেই। হামলার খবর পাওয়ার পরপরই ফ্লাইট চলাচল বন্ধ করা হয়েছে বলে জানান তিনি।

নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং আহতদের চিকিৎসার বিষয়ে তিনি বলেন, ঘটনাটি মাত্র ঘটেছে। সৌদি সরকার ও সংশ্লিষ্ট কোম্পানিগুলোর মালিকদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। নিহতদের মরদেহ দ্রুত পরিবারের কাছে পৌঁছে দেওয়া এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকার সমন্বয় করে কাজ করবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

টেস্ট ইতিহাসে অনন্য বিশ্বরেকর্ড গড়লেন উইকেটরক্ষক লিটন দাস

আবুধাবি টেস্টে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে টেস্ট ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে এক ম্যাচে পঞ্চাশোর্ধ রান…

2 minutes ago

সিরাজগঞ্জে পূজার কেনাকাটায় সরগরম মার্কেট ও ফুটপাত

শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সিরাজগঞ্জের মার্কেট ও ফুটপাতগুলোতে শুরু হয়েছে কেনাকাটার ধুম। ক্রেতাদের ভিড় বাড়ার পাশাপাশি…

5 minutes ago

গুমানি নদীতে বৈঠার ছন্দে মাতল ঐতিহ্যবাহী নৌকা বাইচ

শরতের পড়ন্ত বিকেলে পাবনার ভাঙ্গুড়ায় গুমানি নদীতে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী পানসি নৌকা বাইচ-২০২৬। নদীর দুই…

11 minutes ago

অ্যাটলেটিকোর কাছে হেরে চ্যাম্পিয়নস লিগে ধুঁকছে ম্যানচেস্টার ইউনাইটেড

চ্যাম্পিয়নস লিগের ম্যাচে রিয়াদ এয়ার মেট্রোপলিটানোতে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের…

30 minutes ago

মোদি শাসনের কি শেষ শুরু? রাজপথে উত্তাল ভারত

অক্টোবর মাসে ভারতের রাজপথজুড়ে তরুণদের ব্যাপক বিক্ষোভ ও মোদি সরকারের কঠোর দমনপীড়নের প্রেক্ষাপটে নরেন্দ্র মোদির…

32 minutes ago

মমতার বাসভবনের কাছে ছুরি নিয়ে হামলার চেষ্টা, আটক ১

মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার কালীঘাটে মমতা ব্যানার্জীর বাসভবনের কাছে এক নারী ছুরি নিয়ে তাকে আক্রমণের চেষ্টা…

33 minutes ago

This website uses cookies.