Header Premium (728×90)

সিরাজগঞ্জে পূজার কেনাকাটায় সরগরম মার্কেট ও ফুটপাত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিরাজগঞ্জ জেলা ও উপজেলা শহরসহ বিভিন্ন স্থানে আলোকসজ্জা করা হয়েছে। উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে কেনাকাটার বাজারেও। মঙ্গলবার সকাল থেকেই শহরের নিউমার্কেট, বড় বাজার, এসএস রোড, স্টেশন রোড, হকার্স মার্কেট, মুজিব সড়ক ও খলিফাপট্টিসহ বিভিন্ন বিপণিবিতানে ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। পূজার দিন ঘনিয়ে আসার সাথে সাথে এই ভিড় আরও বাড়ছে বলে জানান ব্যবসায়ীরা।

দোকানগুলোতে শার্ট, প্যান্ট, টি-শার্ট, ফ্রক, বেবি সেট, থ্রিপিস, জুতা, স্যান্ডেল, প্রসাধনী ও গহনাসহ নানা ধরনের সামগ্রী বিক্রি হচ্ছে। তবে পছন্দের পণ্য কিনতে গিয়ে অনেক ক্রেতাকেই দরকষাকষি করতে দেখা যাচ্ছে। পণ্যসামগ্রীর ক্রমবর্ধমান দাম নিয়ে ক্রেতাদের মধ্যে কিছুটা সমালোচনাও রয়েছে।

বড় শপিংমলের পাশাপাশি শহরের চৌরাস্তা থেকে বাহিরগোলা রোডের ফুটপাতজুড়েও গড়ে উঠেছে কেনাকাটার কেন্দ্র। ভাসমান ও ক্ষুদ্র পুঁজির ব্যবসায়ীরা টাউজার, জামা ও গেঞ্জিসহ বিভিন্ন পোশাক নিয়ে বসেছেন। তাদের দাবি, তারা ‘কম লাভে বেশি বিক্রি’ নীতি অনুসরণ করছেন। ব্যবসায়ীদের ভাষ্যমতে, পাইকারি বাজারে পণ্যের দাম বেশি হলেও ক্রেতাদের কথা বিবেচনা করে তারা সীমিত লাভে পণ্য বিক্রি করছেন।

অন্যদিকে সাধারণ ক্রেতাদের কাছে ফুটপাত এখন সাশ্রয়ী কেনাকাটার শেষ ভরসা। তারা জানান, শপিংমল বা বড় দোকানে পণ্যের দাম অনেক বেশি চাওয়া হয়, যার তুলনায় ফুটপাতে কিছুটা কম দামে কেনাকাটা করা সম্ভব। সব শ্রেণির মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে পারলে পরিবারের সবার মুখে পূজার আনন্দ ফোটানো সহজ হয় বলে মনে করছেন তারা। শুধু পোশাক নয়, শহরের বিভিন্ন স্থানে চিড়া, মুড়ি, মোয়া, ঝুড়ি, জিলাপি, দই, খুরমা ও নারিকেলের দোকানেও কেনাকাটার ভিড় বাড়ছে।

ক্রেতাদের নিরাপত্তায় মার্কেট এলাকায় পুলিশের তৎপরতা ও টহল জোরদার করা হয়েছে। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান আলোকিত বাংলাদেশকে জানান, পূজার কেনাকাটা নির্বিঘ্ন করতে শহরাঞ্চলসহ বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সাদা পোশাকেও সদস্যরা দায়িত্ব পালন করছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

ঈশ্বরদীতে ১২ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, থানায় মামলা

পাবনার ঈশ্বরদীতে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টা ও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে ৬০ বছর…

15 minutes ago

পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৭ শিক্ষার্থীসহ নিহত ২৮

পাকিস্তানের পেশোয়ারে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২৮ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২৭…

28 minutes ago

হামজার বিতর্কিত লাল কার্ডে ক্ষোভে ফুঁসছেন শেফিল্ড কোচ

পোর্টসমাউথের মাঠে শেফিল্ড ইউনাইটেডের ৩-২ গোলের পরাজয়ের ম্যাচে হামজা চৌধুরীর লাল কার্ড নিয়ে ক্ষুব্ধ কোচ…

55 minutes ago

সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৫ হাজার ৭৭৯ যাত্রী

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে কার্যক্রম ব্যাহত হওয়ায় বাংলাদেশ থেকে সৌদিগামী ১০৩টি ফ্লাইট বাতিল ও স্থগিত…

1 hour ago

খালি পেটে শিঙাড়া খেলে যেসব স্বাস্থ্যঝুঁকি হতে পারে

সকালের নাশতা কিংবা বিকেলের আড্ডায় জনপ্রিয় খাবার শিঙাড়া। তবে খালি পেটে এটি খেলে হজমের সমস্যা,…

1 hour ago

পেশোয়ারে স্কুল ভবন ধসে শিক্ষার্থী ও শিক্ষকসহ নিহত ২১

পাকিস্তানের পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় একটি বেসরকারি স্কুলের ভবন ধসে অন্তত ২০ জন শিক্ষার্থী ও…

1 hour ago

This website uses cookies.