Header Premium (728×90)

Categories: ধর্ম

মক্কা-মদিনার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন মিজানুর রহমান আজহারী

সৌদি আরবের পবিত্র ভূমিতে হামলা এবং সেখানে অবস্থানরত নিরপরাধ ওমরাহযাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। রোববার (১১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

ফেসবুক পোস্টে মিজানুর রহমান আজহারী লিখেছেন, মক্কা ও মদিনা স্রেফ ভৌগলিক কোনো স্থান নয়; বরং এই দুই নগরী সমগ্র মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন। তিনি পবিত্র এই ভূমিতে হামলা এবং নিরপরাধ ওমরাহযাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক ও উদ্বেগজনক হিসেবে উল্লেখ করেছেন।

আজহারী আরও লেখেন, নিশ্চয় আল্লাহর কাছে বিশেষ মর্যাদাপ্রাপ্ত এই ভূমির পবিত্রতা ও সম্মান ক্ষুণ্ন করার পরিণতি অত্যন্ত ভয়াবহ। পোস্টের শেষে তিনি কাবার মালিকের কাছে প্রার্থনা করে লেখেন, হে কাবার মালিক! মক্কা-মদিনাকে সব ধরনের অনিষ্ট থেকে হেফাজত করো।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

Recent Posts

বাংলাদেশ-আফগানিস্তান টেস্টের সঙ্গে থাকছে চ্যাম্পিয়নস লিগের জমজমাট লড়াই

বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার একমাত্র টেস্টের পঞ্চম দিনের পাশাপাশি আজ রাতে থাকছে উয়েফা চ্যাম্পিয়নস লিগ…

6 minutes ago

ঢাকা-দিল্লি বাণিজ্য আলোচনা: অমীমাংসিত রয়ে গেল পুরনো সব বাধা

দীর্ঘ বিরতির পর নয়াদিল্লিতে অনুষ্ঠিত বাংলাদেশ ও ভারতের বাণিজ্যবিষয়ক যৌথ কর্মদলের বৈঠক কোনো উল্লেখযোগ্য অগ্রগতি…

13 minutes ago

শরীয়তপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৫ জেলে আটক

শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অভিযোগে ১৫ জেলেকে আটক করা…

30 minutes ago

অভিনেত্রী নাসিমা খান আর নেই: ‘বড় বোনকে হারালাম’ সুচন্দা

বাংলা ও উর্দু চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী নাসিমা খান আর নেই। তাঁর মৃত্যুতে গভীর শোক…

31 minutes ago

সৌদিতে মৃত হানিফের মরদেহ ফেরাতে মায়ের আকুতি: ‘মোর মানিকেরে কোলে দাও’

‘মোর মানিকেরে আইনে দেও মোর কোলে।’ সৌদি আরবে একমাত্র ছেলের মৃত্যুর খবর পেয়ে বুকফাটা কান্নায়…

54 minutes ago

সাবেক সেনাপ্রধান আজিজের সঙ্গে যোগাযোগ, ৪ দিনের রিমান্ডে দুই সাবেক সেনা কর্মকর্তা

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, সরকারবিরোধী অপপ্রচার এবং সাবেক সেনাপ্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগের অভিযোগে গ্রেপ্তার সাবেক দুই…

1 hour ago

This website uses cookies.