Header Premium (728×90)

সাবেক সেনাপ্রধান আজিজের সঙ্গে যোগাযোগ, ৪ দিনের রিমান্ডে দুই সাবেক সেনা কর্মকর্তা

সরকারবিরোধী ও রাষ্ট্রবিরোধী নানা কার্যক্রমে লিপ্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক দুই সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) বিজয় দেবাশীষ নারায়ণ পাল ও লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরাকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) রোববার দিবাগত রাতে রাজধানীর পল্লবী ও বনানী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ডিএমপির মিরপুর গোয়েন্দা বিভাগের পল্লবী জোনাল টিমের পুলিশ পরিদর্শক (নি:) মো. আলী আকবর বাদী হয়ে পল্লবী থানায় মামলাটি দায়ের করেন। গ্রেপ্তারকৃতদের সোমবার বিকেল ৫টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয় এবং সন্ধ্যা পৌনে ছয়টার দিকে কড়া পুলিশি নিরাপত্তায় এজলাসে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের পরিদর্শক শেখ বশির আহমেদ আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী আবদুল্লাহ আল মনসুর ও মোহাম্মদ মশিউর রহমান রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন জানান। উভয়পক্ষের শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে উত্থাপিত রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা জানান, গ্রেপ্তার হওয়া এই দুই সাবেক সেনা কর্মকর্তা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নিয়ে দেশকে অস্থিতিশীল করার বিভিন্ন কূটচক্রে যুক্ত ছিলেন। মামলার অন্য আসামিদের নাম-ঠিকানা ও অবস্থান শনাক্ত করা, দেশি-বিদেশি চক্রের সংশ্লিষ্টতা যাচাই, ডিজিটাল আলামত উদ্ধার, আসামিদের পরিচালিত অন্যান্য ওয়েবসাইট বা পেজের সন্ধান এবং ঘটনার মূল রহস্য উদ্‌ঘাটনের জন্যই আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তে সাবেক এই দুই কর্মকর্তার বিরুদ্ধে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। অভিযোগ অনুযায়ী, তাঁরা প্রায় ১০০ জন অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিয়ে গঠিত ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’-এর সক্রিয় সদস্য (এজহারে ১০১ জনের কথা উল্লেখ রয়েছে)। আসামিরা নিজেদের আসল নাম ও ভুয়া পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী নানা অপপ্রচার চালিয়ে আসছিলেন। সাধারণ মানুষের মধ্যে ঘৃণা ও বিদ্বেষ ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা চালান তাঁরা। একইসঙ্গে সাবেক সেনা প্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও পলাতক শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছিলেন বলে প্রাথমিক অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে।

এজাহারে আরও বলা হয়েছে, ‘ইউনিটি কেয়ার পাবলিক পার্লামেন্ট’ নামের একটি ডিজিটাল প্ল্যাটফর্মকে ব্যবহার করে আসামিরা আওয়ামী লীগকে পুনর্বাসন ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র বাস্তবায়ন করছিলেন। পাশাপাশি ‘কালআজকাল ডটকম’ নামের একটি ফেসবুক পেজ বা প্ল্যাটফর্মের মাধ্যমে সংঘাত ও অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে বিভিন্ন উসকানিমূলক কনটেন্ট তৈরি ও প্রচারের চেষ্টা করছিলেন। এছাড়া নিষিদ্ধঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে অবৈধ অর্থায়ন, সহিংসতায় উসকানি এবং সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর বিভিন্ন ধারায় অপরাধে তাঁদের জড়িত থাকার প্রমাণ মিলেছে।

তদন্ত সংশ্লিষ্ট নথি বলছে, ২০২৪ সালের ৫ই আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে আসামিরা দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে বিদ্বেষ ছড়িয়ে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টির চেষ্টা চালান। এমনকি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও টকশোতে অংশগ্রহণ করে বর্তমান সরকারের প্রতি ঘৃণা ও অবজ্ঞা প্রকাশ করার মাধ্যমে রাষ্ট্রদ্রোহমূলক কর্মকাণ্ডে নিয়োজিত ছিলেন। দেশি ও বিদেশি গুপ্তচরের সঙ্গেও তাঁদের সরাসরি যোগাযোগ থাকার তথ্য পাওয়া গেছে। উল্লেখ্য, ২০১৮ সালের ২৭শে নভেম্বর নির্বাচনের আগে এই দুই কর্মকর্তার নেতৃত্বেই ১৫০ জনের বেশি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গণভবনে গিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি একাত্মতা প্রকাশ করেছিলেন।

মামলার বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন নিশ্চিত করেছেন যে, ডিবি পুলিশের একজন পরিদর্শক বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন এবং পুরো ঘটনাটির মূল তদন্ত পরিচালনা করছে গোয়েন্দা বিভাগ। ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণের ভিত্তিতেই রাজধানী থেকে অভিযান চালিয়ে এই দুই সাবেক সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

Recent Posts

বিইআরসির দাম উপেক্ষা করে এলপিজি বিক্রি, দিশেহারা সাধারণ ক্রেতা

দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) বাজারে অস্থিরতা কাটছে না। বিইআরসি নির্ধারিত দামের তোয়াক্কা না করে…

3 minutes ago

১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের মনসুর খান প্লাজার আগুন

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মনসুর খান প্লাজায় লাগা ভয়াবহ আগুন দীর্ঘ ১২ ঘণ্টা চেষ্টার পর…

13 minutes ago

১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে চকবাজারের মনসুর খান প্লাজার আগুন

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মনসুর খান প্লাজায় লাগা ভয়াবহ আগুন দীর্ঘ ১২ ঘণ্টা চেষ্টার পর…

13 minutes ago

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ফের কিছুটা পতন

সৌদি আরবে হামলার ফলে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা এবং রাশিয়া থেকে ডিজেল রপ্তানি বাড়ার সম্ভাবনার…

26 minutes ago

টিকাটুলিতে বাসের রেষারেষিতে প্রাণ গেল গৃহকর্মী রিনা রানীর

রাজধানীর টিকাটুলিতে রাস্তা পার হওয়ার সময় দুই বাসের প্রতিযোগিতার শিকার হয়ে রিনা রানী দাস নামের…

38 minutes ago

ফিলিস্তিন রক্ষার দায়বদ্ধতা ও বর্তমান প্রেক্ষাপট

হামাসের অপারেশন আল-আকসা ফ্লাডের তিন বছর পূর্তিতে গাজায় ইসরাইলি নির্বিচার হামলা, গণহত্যা এবং ফিলিস্তিনিদের অস্তিত্ব…

42 minutes ago

This website uses cookies.