রাজধানীর পুরান ঢাকার চকবাজারে অবস্থিত মনসুর খান প্লাজায় লাগা ভয়াবহ আগুন দীর্ঘ প্রচেষ্টার পর নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। টানা ১২ ঘণ্টা কাজ করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট একযোগে কাজ করেছে। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। জীবনের ঝুঁকি নিয়ে তারা আগুন নেভানোর কাজ চালিয়ে যান। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ৫টা ২০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, পুরান ঢাকার সরু রাস্তাঘাট এবং ভবনের কাঠামোগত জটিলতার কারণে আগুন নেভানোর কাজে বেশ বেগ পেতে হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় মার্কেটটির ছয়তলায় থাকা সব মালামাল পুড়ে গেছে। এছাড়া আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ধোঁয়ায় ফায়ার সার্ভিসের দুইজন কর্মী অসুস্থ হয়ে পড়েছেন।
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় অবস্থিত ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড কারখানায় আগুন লেগেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার…
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে দুর্যোগের ঝুঁকিহ্রাস কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন চট্টগ্রামের মিরসরাই…
গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের…
দেশের তিন বিভাগে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে…
মহাবিশ্বে প্রাণের বিকাশের জন্য পৃথিবীর চেয়েও অনুকূল পরিবেশসম্পন্ন ‘সুপারহ্যাবিটেবল’ গ্রহের অস্তিত্ব থাকতে পারে বলে ধারণা…
আলাস্কায় নির্বাচনী প্রচারণায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। তিনি…
This website uses cookies.