দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিটে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি সচিব আনোয়ার হোসেন। তিনি জানান, রোববার দুপুর ৩টা ৩৪ মিনিটে বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটে এই পারমাণবিক বিক্রিয়া ঘটানো হয়। এখন পর্যন্ত সব প্যারামিটার নির্ধারিত চাহিদা অনুযায়ী মাত্রায় রয়েছে এবং বিকিরণের মাত্রা নিয়ে ভয়ের কোনো কারণ নেই বলে তিনি আশ্বস্ত করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা) এই বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন দিয়েছিল। রাশিয়ার সহযোগিতায় নির্মিত এই প্রকল্পের প্রথম ইউনিটের স্টেজ 'বি ওয়ান' আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)-এর গাইডলাইন অনুযায়ী সফলভাবে সম্পন্ন হয়েছে। এছাড়া চুল্লির স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভ পরীক্ষার জটিলতাও নিরসন হয়েছে।
বর্তমানে প্রকল্পটি 'বি টু' ধাপে রয়েছে, যেখানে প্রাথমিক অপারেশনের জন্য চুল্লিকে প্রস্তুত করা হচ্ছে। এই পর্যায়ের পরবর্তী ধাপ হলো ক্রিটিক্যালিটি, যেখানে স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন বা পরমাণুর বিভাজন তৈরি করা হয়। এর মাধ্যমেই চুল্লিতে স্থায়ী ও নিরাপদভাবে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরু হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, আগামী নভেম্বরের শেষদিকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা নিয়ে কাজ চলছে। ধাপে ধাপে সফলভাবে ৩০০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতায় পৌঁছালে বাণিজ্যিকভাবে জাতীয় সঞ্চালন লাইনে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। এই কেন্দ্রের চুল্লিটি তৃতীয় প্রজন্মের ভিভিইআর ১২০০ মডেলের, যা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে।
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর তৃণমূলের নেতা-কর্মীদের সামলানো ও একক প্রার্থী নিশ্চিত করা…
সৌদি আরবের বিমানবন্দরে হুতিদের হামলার পর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬১টি ফ্লাইট বাতিল…
প্রবাসীদের যেকোনো ধরনের সংকট সমাধানের জন্য বিশেষ আদালত গঠনের কথা ভাবছে সরকার। মঙ্গলবার রাজধানীর হোটেল…
সুপ্রিম কোর্টের উদ্দেশে বিরোধীদের পদযাত্রায় অংশ নিয়ে রাহুল গান্ধী সংবিধান ও গণতন্ত্রের 'হত্যাকারীদের' বিরুদ্ধে সবাইকে…
দেশে রক্তদানের উপযুক্ত বয়সসীমার বিপুল জনসংখ্যা থাকা সত্ত্বেও নিয়মিত স্বেচ্ছায় রক্তদাতার অভাব ও ব্যবস্থাপনাগত দুর্বলতায়…
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা তীব্রতর হওয়ায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে কঠোর নিরাপত্তাবেষ্টিত ও বাংকার…
This website uses cookies.