Header Premium (728×90)

সংবিধান ও গণতন্ত্রের হত্যাকারীদের বিরুদ্ধে সবাই রুখে দাঁড়াবে: রাহুল গান্ধী

কংগ্রেস নেতা রাহুল গান্ধী ভারতের সংবিধান ও গণতন্ত্রের তথাকথিত 'হত্যাকারীদের' বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। সোমবার সুপ্রিম কোর্টের উদ্দেশে আয়োজিত বিরোধীদের প্রতিবাদ পদযাত্রায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। রাহুল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই কর্মসূচিতে সমর্থন জানানো লাখ লাখ মানুষ, বিরোধী জোট 'ইন্ডিয়া'র নেতা এবং কংগ্রেস ও তাদের সহযোগী দলগুলোর কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

লোকসভার বিরোধীদলীয় নেতা সরকার ও কেন্দ্রীয় বাহিনীকে নিশানা করে বলেন, আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, ভারতের মানুষকে ভয় দেখিয়ে দমিয়ে রাখা সম্ভব নয়। রাহুল দাবি করেন যে, প্রতিবাদকারীদের পরাজিত করা, হুমকি দেওয়া কিংবা ভয় দেখানো যাবে না এবং জোর খাটানোর কোনো অপচেষ্টা তারা মেনে নেবেন না।

প্রতিবাদকারীদের ওপর হামলার অভিযোগ তুলে রাহুল গান্ধী বলেন, সপ্তাহান্তে যারা তরুণদের মারধর করছিল, সেই আরএসএসের 'কাপুরুষরা' কোথায় ছিল তা তিনি ভেবে পাচ্ছেন না। তিনি গেরুয়া স্কার্ফ পরিহিতদের উদ্দেশ্য করে বলেন, তারা যেন সামনে এসে মোকাবিলা করে। রাহুলের অভিযোগ, তারা মূলত ভারতের প্রধানমন্ত্রীর মতোই দাদাগিরি করেন এবং ক্ষমতার অপব্যবহার ছাড়া সরাসরি লড়াই করার সাহস তাদের নেই।

রাহুল গান্ধী জোর দিয়ে বলেন যে, এটি কোনো বিচ্ছিন্ন প্রতিবাদ নয়, বরং সবাই একটি সম্মিলিত আন্দোলনে শামিল হয়েছেন। সংবিধান ও গণতন্ত্র রক্ষায় যারা রাজপথে নেমেছেন, তাদের প্রত্যেকের জন্য তিনি গর্ববোধ করেন বলে জানান। এছাড়া নাগরিক সমাজের বিভিন্ন সংগঠনের সমর্থনকেও তিনি বিশেষভাবে মূল্যায়ন করেছেন। এর আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার বিরুদ্ধে এই পদযাত্রায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি।

এদিকে, কক্‌রোচ জনতা পার্টির সহ-আহ্বায়ক সৌরভ দাস জন্তর মন্তরকে প্রতিবাদস্থলের মর্যাদা থেকে বাদ দেওয়ার সরকারি সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। তিনি এই সিদ্ধান্তকে অগ্রহণযোগ্য ও খামখেয়ালি বলে মন্তব্য করেছেন এবং তা মেনে নেবেন না বলে জানিয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

নেত্রকোণায় সোমেশ্বরী নদীতে বালু তুলতে গিয়ে নৌকা ডুবে শ্রমিকের মৃত্যু

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে বালু তুলতে গিয়ে নৌকা ডুবে এমদাদুল হক (৩৫) নামে এক শ্রমিকের…

11 minutes ago

৯ নভেম্বর শুরু ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ (২০২৬ সালের ৪র্থ) অধিবেশন ৯ নভেম্বর সোমবার বিকেল সাড়ে ৩টায় ঢাকার…

18 minutes ago

লংমার্চে বিদ্যুৎ হলে বিএনপিই আগে করত: চিফ হুইপ নূরুল ইসলাম মনি

লংমার্চ কর্মসূচির মাধ্যমে যদি বিদ্যুৎ উৎপাদন সম্ভব হতো, তবে সবার আগে বিএনপিই তা করত বলে…

21 minutes ago

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও রেলপথ নির্মাণে আইনি বাধা কাটল

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও এর নিচে চার লেনের রেলপথ নির্মাণে দীর্ঘ সাত বছরের আইনি জটিলতার…

39 minutes ago

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ায় বাড়তি সহায়তা প্রত্যাশা বাংলাদেশের

যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের উন্নয়ন এবং বিপুল পরিমাণ পণ্য আমদানির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ বাড়তি সহায়তা পাওয়ার যোগ্য…

49 minutes ago

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ রাঙিয়ে বিশ্বরেকর্ড গড়লেন পাকিস্তান অধিনায়ক ফারহান

পাকিস্তানের পূর্ণকালীন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে প্রথম সিরিজেই ইতিহাস গড়লেন সাহিবজাদা ফারহান। শ্রীলঙ্কার বিপক্ষে টানা তিন…

1 hour ago

This website uses cookies.