Header Premium (728×90)

জেলা/স্থানীয়

ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও লালমনিরহাটে টানা ভারী বর্ষণের ফলে ১২টি গ্রামের পাঁচ হাজারেরও বেশি পরিবার পানিবন্দী

স্টাফ রিপোর্টার রংপুরঃ

আজ (১৫ সেপ্টেম্বর) সোমবার ভোর থেকে তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হওয়ায় লালমনিরহাট জেলার বিভিন্ন নিম্নাঞ্চলে বন্যা দেখা দিয়েছে।

ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢললালমনিরহাটে টানা ভারী বর্ষণের ফলে তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জানা গেছে, হাতীবান্ধা উপজেলার কালিগঞ্জ, আদিতমারী, মহিষখোচা, গোবর্ধন, গড্ডিমারী, সানিয়াজান, ধুবনি, উপজেলার ভোটমারি, চরবৈরাতী, সদর উপজেলার রাজপুর, খুনিয়াগাছ, হরিণচড়া, কালমাটি সহ অন্তত ১২টি গ্রামের পাঁচ হাজারেরও বেশি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।

বন্যার পানিতে ডুবে গেছে আমন ধানক্ষেত ও মৌসুমি ফসল। ঘরবাড়িতে পানি উঠায় অনেক পরিবার রাস্তার পাশে কিংবা বাঁধের উপর আশ্রয় নিয়েছে। চুলায় পানি উঠায় তারা বাঁধের উপর রান্না করছে। ইতিমধ্যেই গবাদিপশুর খাদ্য সংকট দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শাকসবজি ও অন্যান্য ফসল নষ্ট হয়ে যাওয়ায় পরিবারগুলো মারাত্মক সংকটে পড়েছে।

এদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী ৩ দিন তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। এতে ঝুঁকিপূর্ণ এলাকায় ভাঙন দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার জানিয়েছেন, ভাঙন রোধে যেখানে সমস্যা দেখা দেবে সেখানে জিওব্যাগে বালু ভরাট করে ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসনের পক্ষ থেকে বানভাসিদের পূর্ণবাসনের জন্য তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হাওলাদার বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে, যাতে দ্রুত সহায়তা দেওয়া যায়।

saju

Recent Posts

শনিআখড়া লাইফ হাসপাতালে নবজাতকের মৃত্যুর অভিযোগ

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা শনিআখড়া এলাকায় লাইফ হাসপাতালে চিকিৎসক ও নার্সদের অবহেলায় ১ নবজাতকের…

18 hours ago

জাহান্নামের আগুন ৩ হাজার বছর জলার পর শেষ পর্যায়ের কালো ও অন্ধকার

  🤲🤲 জাহান্নামের অগ্নিশিখা ১ দিন আসবে, ঐ দিনটা কোন দিন হবে আপনাদের জানা আছে?…

18 hours ago

কিশোরগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে পুলিশ সুপারের মতবিনিময় সভা

মোঃ পলাশ সালমান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলা মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধমুক্ত সমাজ…

18 hours ago

রংপুরে ডিবি’র অভিযানে ২৫ পিস ইয়াবা, ৩০০ গ্রাম গাঁজা সহ মাদক বিক্রয়ের নগদ-৩৬৬৫০ টাকা উদ্ধার, ০১ জন মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার রংপুর। রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার…

18 hours ago

দিনাজপুর ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফখরুল আলম সাজু দিনাজপুর জেলা বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নে ২ মাদক ব্যবসায়ী কে ৯৪ পিস…

21 hours ago

ফায়েম হত্যার মূল আসামি হারুন গ্রেফতার সেনবাগে পুলিশের সাথে আরও ৭ জন গ্রেফতার

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: নোয়াখালী জেলা সেনবাগে থানা পুলিশের বিশেষ অভিযানে আরাফাত ফায়েম হত্যা…

22 hours ago

This website uses cookies.